মমতা তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের দখল নিল বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি: মালদহ জেলা পরিষদে বড় রাজনৈতিক পালাবদল। মাত্র চারজন সদস্য নিয়েই জেলা পরিষদের বোর্ড দখল করল বিজেপি। তৃণমূলের একাংশের সমর্থনে নতুন সভাধিপতি হলেন বিজেপির দীপালি বালা। জেলা পরিষদের নতুন বোর্ড গঠনকে ঘিরে আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকেই শুরু হয় রাজনৈতিক টানাপোড়েন।

সভাধিপতি নির্বাচনের আগের রাতে মালদহ টাউন স্টেশন চত্বর থেকে চার জেলা পরিষদ সদস্যকে আটক করে পুলিশ। তাঁদের মধ্যে ছিলেন শামসুল হক, রবিউল ইসলাম এবং ফজলুল হক। সদস্যদের আটকের খবর ছড়াতেই রাতে স্টেশন চত্বরে জড়ো হন কংগ্রেস কর্মী-সমর্থকেরা। সেখানে বিক্ষোভে সামিল হন কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী এবং কংগ্রেস নেত্রী মৌসম বেনজির নূর। সভাধিপতি নির্বাচনের আগের রাতে মালদহ টাউন স্টেশন চত্বর থেকে চার জেলা পরিষদ সদস্যকে আটক করে পুলিশ। তাঁদের মধ্যে ছিলেন শামসুল হক, রবিউল ইসলাম এবং ফজলুল হক। সদস্যদের আটকের খবর ছড়াতেই রাতে স্টেশন চত্বরে জড়ো হন কংগ্রেস কর্মী-সমর্থকেরা। সেখানে বিক্ষোভে সামিল হন কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী এবং কংগ্রেস নেত্রী মৌসম বেনজির নূর। কংগ্রেসের অভিযোগ, সভাধিপতি নির্বাচনের আগে পরিকল্পিতভাবে জেলা পরিষদের সদস্যদের আটক করা হয়েছে। মৌসমের দাবি, ‘এটা গণতন্ত্রের হত্যা। মাত্র চার জন সদস্য নিয়ে তৃণমূলের সমর্থনে বিজেপি বোর্ড গঠন করতে চাইছে। পুলিশের সাহায্যে অনৈতিকভাবে বোর্ড গঠনের চেষ্টা চলছে।’ ঈশা খান চৌধুরীর অভিযোগ, উচ্চ আদালত জেলা পরিষদের সদস্যদের নিরাপদে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ার নির্দেশ দিয়েছিল। তাঁর দাবি, ‘মিথ্যা মামলা সাজিয়ে সদস্যদের আটক করা হয়েছে। অভিযোগ থাকলে পরেও তদন্ত হতে পারত।’

আরও পড়ুন: ‘কোনও রাস্তা সংস্কার না হলে আমাকে জানান’, বাজার পরিদর্শনে গিয়ে বললেন অগ্নিমিত্রা

এই ঘটনাকে ঘিরে রাতেই মালদহ টাউন স্টেশন চত্বরে উত্তেজনা তৈরি হয়। অন্যদিকে, জেলা পরিষদের বোর্ড গঠনকে কেন্দ্র করে সকাল থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় জেলা পরিষদ চত্বর। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। দুপুর ১২টা থেকে শুরু হয় নতুন সভাধিপতি নির্বাচনের প্রক্রিয়া। শেষ পর্যন্ত তৃণমূলের একাংশের সমর্থনে দীপালি বালার হাতে যায় জেলা পরিষদের দায়িত্ব।

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের

ক্রিকেট ছেড়ে এবার বলিউডের নায়ক বিরাট কোহলি, কোন ছবিতে দেখা যাবে তাঁকে?

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হুগলি জেলা পরিষদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

ডানকুনিতে দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ, তদন্তে পুলিশ

‘কোনও রাস্তা সংস্কার না হলে আমাকে জানান’, বাজার পরিদর্শনে গিয়ে বললেন অগ্নিমিত্রা

NEW YORK TIMES-এর প্রথম পাতায় স্থান পেলেন ‘রকস্টার’ তুকারাম মুন্ডে

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

মমতা তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের দখল নিল বিজেপি

পুজোর আগে সুখবর, দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়

জ্ঞানেশের অপসারণ ইস্যুতে কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ, আটক অভিষেক-অখিলেশ, ধর্নায় রাহুল-প্রিয়ঙ্কা