‘অভিষেককে দেখার জন্য হয়রানি’, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাঙ্ককে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) বিদেশযাত্রার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট, এরপর থেকেই তৈরি হয়েছে নতুন সঙ্কট।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) বিদেশযাত্রার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট, এরপর থেকেই তৈরি হয়েছে নতুন সঙ্কট। ফ্রিজ হয়ে গিয়েছে ডায়মন্ড হারবারের সাংসদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। বৃহস্পতিবার (২০ অগস্ট) সেই মামলায় ব্যাঙ্ক কর্তৃপক্ষকে ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণ রাওয়ের প্রশ্ন, ‘সব ক্ষেত্রেই যখন অনলাইনে কেওয়াইসি আপডেট হয়, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন ব্যাঙ্কে গিয়ে কেওয়াইসি করাতে হবে? আপনার ব্যাঙ্ক একটু বেশি আগ্রহী ওঁকে দেখার জন্য!’ উল্লেখ্য, গত সোমবার অভিষেকের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার বিরুদ্ধে বিচারপতি রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেছিলেন সাংসদের আইনজীবী অয়ন ভট্টাচার্য। তখন বিচারপতি রাও প্রশ্ন করেছিল, ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১০৭ ধারা প্রয়োগ ছাড়াই কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হতে পারে?’ এরপর এই মামলায় ব্যাঙ্ককে নোটিস দেওয়ার কথা বলেছিল আদালত। আজ ছিল, সেই মামলার শুনানি। সেখানেই ব্যাঙ্ককে করল ভর্ৎসনা হাই কোর্ট।

এদিন শুনানির শুরুতে অভিষেকের আইনজীবী আদালতকে জানান, ‘অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, তাঁর ডেবিট কার্ড, দু’টি ক্রেডিট কার্ড ব্লক করা হয়েছে, তাও বিনা নোটিশে। পরে ব্যাঙ্কের কাছে খোঁজ নিলে বলা হয়, কেওয়াইসি না করানোর কারণে অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। অথচ কেওয়াইসি ২০২৬ সালের ডিসেম্বর মাসে শেষ হওয়ার কথা। ২০১৭ থেকে এই অ্যাকাউন্ট রয়েছে।’ এরপরেই বিচারপতি সংশ্লিষ্ট ব্যাঙ্কের উদ্দেশে বলেন, ‘এখন অনলাইনেই কেওয়াইসি হয়ে যায়। তাহলে অভিষেকের ক্ষেত্রে কেন কেওয়াইসির জন্য ডেকে পাঠানো হয়েছে? ওনার মুখ দেখতে চাইছেন আপনারা?’ পাশাপাশি কেওয়াইসি করার জন্য অভিষেককে ব্যাঙ্ক যে চিঠি পাঠিয়েছিল, তারও সমালোচনা করে আদালত। ব্যাঙ্ককে দ্রুত এই মামলার সমস্যার সমাধানের নির্দেশ দেয় আদালত।

যদিও ব্যাঙ্কের আইনজীবী দাবি করেছেন, ‘ব্যাঙ্কের নিজস্ব অভ্যন্তরীণ কিছু সমস্যা রয়েছে। অভিষেকের অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। অভিষেকের নাম, ফোন নম্বর এবং অন্য নথির সঙ্গে ইডির একটি মামলা জড়িত। আধার চেক করতে গিয়েই এটা চোখে পড়ে। তাই অভিষেককে KYC আপডেটের জন্যে ডেকে পাঠানো হয়েছে।’ এরপর বিচারপতি পাল্টা প্রশ্নে বলেন, ‘প্রথমে বলেছিলেন কেওয়াইসির জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এখন ইডির মামলার কথা বলছেন। আগে নিজেদের অবস্থান ঠিক করুন। নয়তো ব্যাঙ্কের ম্যানেজারকে তলব করতে বাধ্য হব। অনালাইনেও কেওয়াইসি করা যায়। একজন গ্রাহককে না জানিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করা যায়না। প্রয়োজনে ব্যাঙ্কের কোনও কর্মীকে অভিষেকের বাড়িতে গিয়ে কেওয়াইসি করাতে হবে।’

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

দৃষ্টিশক্তি সম্পূর্ণ ঠিক, জানেন কি নীরবে অন্ধত্ব ডেকে আনছে মারাত্মক ২ রোগ!

১৭ অক্টোবর থেকে অশুভ ষড়ষ্টক যোগ, সময় খারাপ যাবে ৩ রাশির জাতকদের

ঠাকুর দেখার ফাঁকে কোথায় হবে পেটপুজো? কলকাতার সেরা রেস্তরাঁর হদিশ রইল

অবিশ্বাস্য ছাড়! ১১ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে Nothing 4b

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য