৯ জানুয়ারি পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা যাবে না: হাইকোর্ট

৯ জানুয়ারি পর্যন্ত পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election) নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করতে পারবে না নির্বাচন কমিশন।নির্দেশ হাইকোর্টের।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বছর ৯ জানুয়ারি পর্যন্ত পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election) নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন (West Bengal State Election Commission)। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই নির্দেশ দিয়েছেন।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election) নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। সেই মামলার প্রেক্ষিতে এদিন প্রধান বিচারপতি নির্দেশ দেন, ‘৯ জানুয়ারি পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করবে না রাজ্য নির্বাচন কমিশন।’ এদিন আদালত আরও জানিয়েছে, ‘নির্বাচন কমিশন তাড়াহুড়ড়ো করে এমন কোনও পদক্ষেপ করবে না যাতে নির্বাচন ত্রুটিপূর্ন হয়।’ এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, আগামী ৯ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। পরবর্তী শুনানির আগে পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে না।

প্রসঙ্গত রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার আগে বাড়ি বাড়ি গিয়ে সংরক্ষণের তালিকা খতিয়ে দেখার আবেদন জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি ২০১৩ সালে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় পঞ্চায়েত ভোট এবং ২০১৮ সালে কেন্দ্রীয় বাহিনী ছাড়া পঞ্চায়েত ভোটে হিংসার প্রসঙ্গ তাঁর আবেদনে তুলেছিলেন বিরোধী দলনেতা। আদালতে শুভেন্দু তাঁর আবেদনে বলেন, আসন্ন পঞ্চায়েত ভোটেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হোক। পাশাপাশি অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নজরদারিতে পঞ্চায়েত ভোট করানোরও আর্জি জানিয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

শৈশবে যৌন নির্যাতনের শিকার সোহেল খান, ভয়ানক স্বীকারোক্তি সলমানের ভাইয়ের

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

নৈহাটি স্টেশনে ৪ ঘন্টার ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের