জোর ধাক্কা মমতার! অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশের আর্জি খারিজ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেল কালীঘাট তৃণমূল।দলের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অন্তর্বর্তী স্তগিতাদেশের আবেদন খারিজ করে দিল আদালত। সোমবার বিচারপতি কৃষ্ণা রাও স্পষ্ট জানিয়ে দেন, তদন্ত চলাকালীন ইডির ফ্রিজ করা অ্যাকাউন্টে কোনও হস্তক্ষেপ করবে না আদালত।  

দলের তহবিল থেকে বেআইনিভাবে অর্থ সরানোর অভিযোগে ইডি ও পুলিশ কালীঘাট তৃনমূলের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে। এর মধ্যে তিনটি মূল অ্যাকাউন্টে প্রায় ৪৪০ কোটি টাকা ছিল। এর আগে বিচারপতি সৌগত ভট্টাচার্য ওই তিনটি অ্যাকাউন্ট সীমিত ব্যবহারের অনুমতি দিয়েছিলেন এবং আর্থিক লেনদেনের উপর নজরদারির জন্য এক জন স্পেশাল অফিসারও নিয়োগ করেছিলেন। পরবর্তী সময়ে ইডি আরও কয়েকটি অ্যাকাউন্ট ফ্রিজ করলে কালীঘাট তৃণমূল প্রশ্ন তোলে, আগের আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কীভাবে নতুন করে এই পদক্ষেপ নেওয়া হল। সেই বিষয়েই বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে অন্তর্বর্তী স্থগিতাদেশের আবেদন জানানো হয়েছিল।

আরও পড়ুনঃ মোবাইলের প্রলোভন দেখিয়ে শিশুকে ‘যৌন হেনস্থা’, গ্রেফতার অভিযুক্ত

সোমবার আদালত সেই আবেদন খারিজ করে জানিয়ে দেয়, ইডির তদন্ত এখনও চলছে। তদন্তের স্বার্থে ফ্রিজ করা অ্যাকাউন্টের বিষয়ে আপাতত কোনও হস্তক্ষেপ করবে না আদালত। ফলে এই পর্যায়ে বড় আইনি ধাক্কা খেল কালীঘাট তৃণমূল। 

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের