দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কালিয়াগঞ্জ মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ কলকাতা হাইকোর্টে

নিজস্ব প্রতিনিধি: উত্তর দিনাজপুর(North Dinajpur) জেলার রায়গঞ্জ সদর মহকুমার কালিয়াগঞ্জে(Kaliaganj) নাবালিকাকে ধর্ষণের পর খুনের ঘটনায় কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) CBI তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। সেই মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল আদালতে। কিন্তু মঙ্গলবার সেই আর্জি খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে। যা মামলাকারীদের কাছে বড় ধাক্কা হিসাবে উঠে এল। একই সঙ্গে কিছুটা হলেও স্বস্তি হয়ে দাঁড়ালো রাজ্য প্রশাসনের কাছে।  

আরও পড়ুন ১২৫ বছরের পথ পেরিয়ে নয়া সঙ্ঘের জন্ম রামকৃষ্ণ মিশনে

মঙ্গলবার সকালে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আর্জি জানান মামলাকারীর আইনজীবী। সেই আবেদনে জানানো হয়, ‘দেরি হলে এই ঘটনায় তথ্যপ্রমাণ নষ্টের আশঙ্কা থেকে যাচ্ছে। তাই আগামীকাল অর্থাৎ বুধবার মামলাটি শুনানির জন্য রাখা হোক।’ কিন্তু এই আবেদন শুনে ও তার স্বপক্ষে পেশ করা সমস্ত দলিল দেখে প্রধান বিচারপতি জানিয়েছেন, দ্রুত শুনানি করা সম্ভব নয়। আগামী সোমবার মামলার শুনানি হবে। সিবিআই তদন্ত ও নির্যাতিতার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিও রয়েছে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া এই জনস্বার্থ মামলায়। কিন্তু এদিন সেই মামলার শুরুতেই নেমে এল বড় ধাক্কা।

আরও পড়ুন অভিষেকের দুয়ারে BSF’র গুলিতে নিহত দুই যুবকের পরিবার

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে নাবালিকা ছাত্রীর মৃত্যু ও ধর্ষণের ঘটনার জেরে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলার আবেদন করেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। মামলা দায়েরের অনুমতিও দেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ। গত শুক্রবার সকালে কালিয়াগঞ্জ এলাকা থেকে উদ্ধার হয় এক কিশোরীর দেহ। জানা যায়, মেয়েটি বৃহস্পতিবার থেকে নিঁখোজ ছিল। উচ্চমাধ্যমিক ওই পরীক্ষার্থীকে ধর্ষণের খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়ায়। পুলিশ দেহ উদ্ধার করতে গেলে ক্ষুব্ধ স্থানীয়দের সঙ্গে বচসা বাঁধে তাদের। এলাকায় ছড়িয়ে পড়ে অশান্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ। ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে ওঠে প্রশ্ন। নাবালিকার মৃতদেহ উদ্ধারের সময় পুলিশের বিরুদ্ধে নির্মমতা ও অমানবিকতার অভিযোগ ওঠে। ঘটনায় সোমবারই চার জন ASI পদমর্যাদার পুলিশ অফিসারকে অপসারিত করা হয়েছে। একইসঙ্গে ধর্ষণে অভিযুক্ত যুবক ও তার বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ঘটনাকে কেন্দ্র করে এখনও থমথমে কালিয়াগঞ্জের সাহেবঘাটা সংলগ্ন পালোইবাড়ি এলাকা।

Published by:

Share Link:

More Releted News:

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

বাইকের পর গাড়ি ব্যবহারেও শুরু কড়াকড়ি, কারা পাবেন ছাড়? জেনে নিন…

চার ঘণ্টায় নির্বাচন কমিশনের দফতরে জমা পড়ল ২৬০ অভিযোগ, নজর তৃণমূলের

জায়গায়-জায়গায় EVM খারাপ, নওদায় বোমাবাজি, কী বার্তা CEO মনোজ আগরওয়ালের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ