বড় ধাক্কা বিশ্ব হিন্দু পরিষদের , বইমেলায় স্টলের আর্জি খারিজ করল হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্ব হিন্দু পরিষদের  বইমেলাতে স্টল করার আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট । শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এক এই রায়দান দিয়েছেন। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে  কলকাতার আন্তর্জাতিক বইমেলায় স্টল দিতে পারবে না বিশ্ব হিন্দু পরিষদ। কিন্তু কী কারণে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত তা নিয়ে কোন মন্তব্য করেননি বিচারপতি অমৃতা সিনহা ।

প্রতিবছর কলকাতা বইমেলায় থাকে বিশ্ব হিন্দু পরিষদের স্টল। কিন্তু এবার তারা ৬০০ বর্গ ফুট স্টলের আবেদন জানায়। সেই দাবি মেনে নেয়নি পাবলিশার্স অ্যান্ড গিল্ড।  যুক্তি হিসাবে গিল্ডের তরফে জানান হয়, ‘বিশ্ব হিন্দু পরিষদের বই যথেষ্ট বিতর্কিত এবং স্পর্শকাতর। সেইজন্য তারা চায় না বইমেলায় যাতে না কোন বিতর্ক হয় ।‘ সেইজন্য বিশ্ব হিন্দু  পরিষদ  দ্বারস্থ  হয়েছিল কলকাতা হাইকোর্টে। কিন্তু সেখানেও তাদেরকে খেতে হল ধাক্কা ।  বিচারপতি সরাসরি জানিয়ে দেন , খারিজ করা হচ্ছে মামলাকারীর আবেদন। অর্থাৎ ২০২৫ সালের বইমেলাতে কোন স্টল পাবে না বিশ্ব হিন্দু পরিষদ ।

উল্লেখ্য, আগামী ২৮ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা বইমেলার উদ্বোধন করবেন। ইতিমধ্যেই মেলা নিয়ে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি ।  এবারের মেলায় আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, স্পেন, পেরু ও ইরান-সহ একাধিক দেশ অংশ নিলেও থাকছে না  বাংলাদেশ ।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন