কসবাকাণ্ডে তদন্ত রিপোর্ট ও কেস ডায়রি তলব কলকাতা হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি : কসবা কাণ্ডে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। আগামী বৃহস্পতিবার এর মধ্যে রিপোর্ট দেবে রাজ্য। কসবা কাণ্ডে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট তলব করেছে আদালত। কসবার ল কলেজের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রাজ্যের বিস্তারিত রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। পাশাপাশি ওই কলেজ কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে হলফনামার নির্দেশ দিয়েছে আদালত।

এই ঘটনায় তদন্ত কতটা এগিয়েছে, সেই সংক্রান্ত সমস্ত রিপোর্টও জমা করতে হবে। আগামী শুনানিতে জমা দিতে হবে রাজ্যকে। আগামী ১০ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হতে পারে। সেইদিনই সব রিপোর্ট জমা করতে হবে।একাধিক প্রশ্নও উঠেছে এদিন। কলেজের সময়সীমা শেষ হওয়ার পরেও কেন কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন ? আগে অভিযোগ জানানো হলেও কলেজ কর্তৃপক্ষ কেন ব্যবস্থা নেয়নি? সিসিটিভি বা অন্য নজরদারির ব্যবস্থা কেন করা হয়নি।? সিটের ওপর সম্পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন নির্যাতিতার আইনজীবী।

আগেও নির্যাতিতার বাবা জানিয়েছিলেন, তাঁরা সিবিআই তদন্ত চাননা। কলকাতা পুলিশের ওপরে তাঁদের ভরসা রয়েছে। ইতিমধ্যেই অবশ্য সিট-এর হাত থেকে ঘটনার তদন্তভার হাতে নিয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। অন্যদিকে, ল কলেজের গভর্নিং বডির রেজিস্ট্রারের খাতা বাজেয়াপ্ত করেছে লালবাজার। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। অনধিকার প্রবেশ আটকাতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানতে চেয়েছে আদালত। কেস ডায়রি তলব করেছে কলকাতা হাইকোর্ট। আগামী বৃহস্পতিবার কেস ডায়রি, হলফনামা, রিপোর্ট হাতে পেয়ে কী কথা হয় সেটাই এখন দেখার। ৩টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি