মমতার বিরুদ্ধে রাজপথে নামা প্রাক্তন সেনা সদস্যদের সমাবেশে যোগ দেওয়ায় শুভেন্দুকে সতর্ক করল হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মেয়ো রোডে সভা করেছিলেন ‘পদ্ম শিবির’ ঘনিষ্ঠ প্রাক্তন সেনা আধিকারিকরা। ওই সভায় হাজির হয়ে রাজ্যের প্রশাসনিক প্রধানকে অশালীন ভাষায় আক্রমণ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আদালতের নির্দেশ অমান্য করে ওই সভায় যাওয়ার জন্য শুক্রবার শিশির অধিকারীর পুত্রকে সতর্ক করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেই সঙ্গে ভবিষ্যতে আদালতের নির্দেশ অবমাননা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়ে দিলেন।

বিজেপি শাসিত রাজ্যে বাঙালি নির্যাতনের প্রতিবাদে মেয়ো রোডে মঞ্চ বেঁধে প্রতিবাদ জানাচ্ছিল তৃণমূল কংগ্রেস। প্রতি সপ্তাহের শনি ও রবিবার নিয়ম মেনে সভা হচ্ছিল। গত ১ সেপ্টেম্বর আচমকাই ফোর্ট উইলিয়াম থেকে প্রায় শতাধিক সেনা আধিকারিক ও জওয়ান গিয়ে ওই মঞ্চ খুলে দেয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেনার ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। বলেন ‘২০০ লোক ছিল, আমাকে দেখে পালিয়ে গিয়েছে!’ তাঁর ওই মন্তব্য ভাল ভাবে মেনে নেননি ‘পদ্ম শিবির’ ঘনিষ্ঠ প্রাক্তন সেনা সদস্যরা। মমতাকে ‘সেনা বিরোধী’ প্রমাণ করতে মেয়ো রোডে পাল্টা সভা করার সিদ্ধান্ত নেন। কলকাতা পুলিশ অনুমতি না দেওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।

গত বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রাক্তন সেনা সদস্যদের  শর্তসাপেক্ষে ধর্নায় বসার অনুমতি দেন। জানিয়ে দেন ‘বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেয়ো রোডে গান্ধি মূর্তির পাদদেশে ধর্না চলতে পারে। তবে বিজেপির কোনও পদাধিকারী ওই কর্মসূচিতে থাকতে পারবেন না।’ বিচারপতি ওই নির্দেশ দিলেও প্রাক্তন সেনা সদস্যদের মঞ্চে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অশালীন ভাষায় আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিরোধী দলনেতার বিরুদ্ধে আদালতের নির্দেশ লঙ্ঘন করার অভিযোগ তুলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করে রাজ্য। শুভেন্দুর আইনজীবী আদালতে জানান, বিরোধী দলনেতা হাই কোর্টের নির্দেশের বিষয়টি জানতেন না। তার পরে শুভেন্দুকে সতর্ক করেন বিচারপতি ঘোষ।

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের