কণ্ঠস্বরের নমুনা না দেওয়ায় হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে অভিষেক, কী বললেন বিচারপতি?

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিজে-সংক্রান্ত মন্তব্যের মামলায় কন্ঠস্বরের নমুনা জমা না দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। আজ শুক্রবার শুনানির সময় বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, আদালতের নির্দেশ মেনে তদন্তে সহযোগিতা না করলে অভিষেককে দেওয়া অন্তর্বর্তী সুরক্ষা (রক্ষাকবচ) প্রত্যাহার করা হতে পারে। সেক্ষেত্রে তদন্তকারী সংস্থা সিআইডি আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধামুক্ত থাকবে। আদালতের নির্দেশ মেনে আগামী ১৫ জুলাই দুপুর ২ টোয় বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত হয়ে কণ্ঠস্বরের নমুনা দেবেন বলে আদালতকে জানিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। শুনানির সময় অভিষেকের আইনজীবী আদালতের কাছে আবেদন করেন, নমুনা দিতে যাওয়ার সময় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। কেউ যেন সেই সময়ে তাঁকে লক্ষ্য করে ডিম না ছোড়ে, তার নিশ্চয়তা চেয়েছেন তাঁর আইনজীবী। আদালত জানায়, ডিম ছোড়া বন্ধ হওয়া দরকার। রাজ্যকে তা নিশ্চিত করতে হবে। আদালতের নির্দেশ, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং এমন পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া রাজ্যের দায়িত্ব।

আরও পড়ুন: এবার একসঙ্গে ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ, অস্বস্তিতে কালীঘাট-তৃণমূল

প্রসঙ্গত, নির্বাচনী প্রচারের সময় ডিজে সংক্রান্ত একটি মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলার তদন্ত করছে সিআইডি। তদন্তের স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় তদন্তকারী সংস্থা। যদিও অভিষেকের বক্তব্য, সংশ্লিষ্ট কণ্ঠস্বর তাঁরই! এ কথা তিনি অস্বীকার করেননি। তাই আলাদা করে নমুনা সংগ্রহের প্রয়োজনীয়তা নেই বলে তাঁর দাবি। এর আগে বিধাননগর আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তিনি নির্ধারিত দিনে কণ্ঠস্বরের নমুনা দিতে হাজির হননি। তদন্তকারী আধিকারিকরা দীর্ঘ সময় অপেক্ষা করলেও তিনি উপস্থিত না হওয়ায় বিষয়টি হাইকোর্টে ওঠে। শুনানির সময় বিচারপতি প্রশ্ন তোলেন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেন তদন্তে সহযোগিতা করা হচ্ছে না। তিনি সতর্ক করে দেন, আদালতের দেওয়া অন্তর্বর্তী সুরক্ষা তদন্তে সহযোগিতার শর্তেই দেওয়া হয়েছিল। সেই শর্ত লঙ্ঘিত হলে আদালত প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

শুনানিতে অভিষেকের আইনজীবী জানান, আদালতের আগের নির্দেশ ব্যাখ্যা করতে তাঁদের ভুল হয়েছিল। সেই কারণেই সংশ্লিষ্ট আবেদন প্রত্যাহারের অনুমতি চাওয়া হয়েছে। পাশাপাশি তিনি অনুরোধ করেন, এই মামলার জন্য সংগ্রহ করা কণ্ঠস্বরের নমুনা যেন অন্য কোনও মামলায় ব্যবহার না করা হয়। তবে এই বিষয়ে আদালত কোনও মন্তব্য করেনি। একই সঙ্গে সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন, একই বিষয়ে একাধিক মামলা দায়ের করে বিচার প্রক্রিয়াকে জটিল করা উচিত নয়। আদালতের আগের নির্দেশে তদন্তে পূর্ণ সহযোগিতার কথা স্পষ্টভাবে বলা ছিল এবং কণ্ঠস্বরের নমুনা সংগ্রহও সেই তদন্তেরই অংশ বলে আদালত পর্যবেক্ষণ করে। এখন আদালতের নির্দেশ অনুযায়ী নির্ধারিত দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় কণ্ঠস্বরের নমুনা দেন কি না, সেদিকেই নজর থাকবে।

সাতসকালে পানাগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই স্কুটির শোরুম!

এমবাপ্পে–হলান্ডকে পেছনে ফেললেন ইয়ামাল, ভাঙলেন বার্সার ৯১ বছরের পুরনো রেকর্ড

সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? নতুন আবেদনকারীদের টাকা মিলবে কবে, জানুন স্ট্যাটাস চেকের নিয়ম

রেস্তোরাঁয় খেতে যাওয়াই কাল! তরুণীর মাথা ন্যাড়া করে দিলেন ম্যানেজার

নেপালের মৃতের সংখ্যা ছাড়াল ১০০০-এর গণ্ডি

২৪ ঘণ্টার ডেডলাইনের পরেই জঙ্গল থেকে ফিরল নেহরুর মূর্তি, ফুল মালা দিয়ে শ্রদ্ধা বিজেপি-কংগ্রেসের

বিয়ে করতে রাজি না হওয়ায় নাবালিকা ছাত্রীকে খুন, ঝোপ থেকে উদ্ধার দেহ

নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছুঁইছুঁই, নিখোঁজ ৪,০০০! সুড়ঙ্গে আটকে শত শত শ্রমিক

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

ইরানের সঙ্গে যুদ্ধের আবহে জোর ধাক্কা ট্রাম্পের! পদত্যাগ করলেন আমেরিকার সেনা সচিব

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?