সোম সকালেই জোড়া হানা, কলকাতায় সিবিআই, সোদপুরে ইডি

সিবিআই হানা দিয়েছে দক্ষিণ পূর্ব কলকাতার রানীকুঠি এলাকায় এবং ইডি হানা দিয়ে উত্তর শহরতলির সোদপুরে। নেপথ্যে চিটফাণ্ড।

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের প্রথম দিনেই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিল কলকাতা(Kolkata) ও উত্তর শহরতলির দুই ভিন্ন ভিন্ন স্থানে। সিবিআই(CBI) হানা দিয়েছে দক্ষিণ পূর্ব কলকাতার রানীকুঠি এলাকায় এবং ইডি(ED) হানা দিয়ে উত্তর শহরতলির সোদপুরে(Sodepur)। রানিকুঠীতে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়েছে সিবিআইয়ের টিম। ঝুনঝুনওয়ালা হাউসে সেই অভিযান চলছে চূড়ান্ত গোপনীয়তা বজায় রেখে। সেই কারণে জানা যায়নি ঠিক কোন কারণে এই অভিযান চলছে। অন্যদিকে সোদপুরের রাজেন্দ্রপল্লি এলাকায় সুব্রত মালাকার নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালাচ্ছে ইডি। সেখানেও কেন হানা চালানো হচ্চে সে বিষয়েও গোপনীয়তা বজায় রাখে হচ্ছে। ইডির সঙ্গে ব্যাঙ্ক কর্মীরাও আছেন বলে সূত্রে জানা গিয়েছে।

এদিন সকালের দুই হানাদারি ঘটনা নিয়ে সিবিআই বা ইডি কোনও তরফেই সরকারি ভাবে মুখ খোলা হয়নি। তবে সূত্রে জানা গিয়েছে বর্ধমান সন্মার্গ চিটফাণ্ড(Chitfund) কাণ্ডে এই হানাদারি চলতে পারে। গত দু’ দিন ধরে রাজ্যের বিভিন্ন এলাকায় চিটফান্ড-কাণ্ডে তৎপরতা শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী এই দুই সংস্থা। রবিবার সকালে বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর হালিশহরের বাড়িতে তল্লাশি চালান সিবিআই-এর আধিকারিকরা। কলকাতার পাইকপাড়ায় সুবোধের ফ্ল্যাটেও তল্লাশি চালান তদন্তকারীরা। লেকটাউনের কাছে দক্ষিণদাঁড়ি এবং বিটি রোডের ফ্ল্যাটেও রবিবার তল্লাশি চালিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সুবোধের ভাই তথা কাঁচরাপাড়া পুরসভার পুরপ্রধান কমল অধিকারীর বাড়িতেও তল্লাশি চালানো হয়। তারও আগে চিটফান্ড মামলায় হালিশহরের পুরপ্রধান তথা তৃণমূল নেতা রাজু সাহানির বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় নগদ ৮০ লক্ষ টাকা উদ্ধার করা হয়। এই ঘটনায় তাঁকে গ্রেফতারও করা হয়। এই প্রেক্ষাপটে সোমবার কলকাতা ও লাগোয়া সোদপুর এলাকায় দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান নয়া মাত্রা যোগ করেছে।

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা