চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সায়গল হোসেনের ৬ মামাকে তলব, হাজিরা এড়ালেন ৩

নিজস্ব প্রতিনিধি: এবার নজরে সায়গল হোসেনের (SAIGAL HOSSAIN) মামারাও। নামে- বেনামে থাকা সম্পত্তির হিসাব খতিয়ে দেখতেই তলব করা হয়েছে তাঁদের। জানা গিয়েছে, সায়গল হোসেনের ৬ মামাকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)। এঁদের মধ্যে হাজিরা দিয়েছেন ৩ জন। এই ঘটনায় ফের নতুন করে শুরু হয়েছে গুঞ্জন। এদিন হাজিরা দিয়েছেন ৩ জন।

বুধবার সায়গল হোসেনের ৬ মামার মধ্যে নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন ৩ মামা। জানা গিয়েছে, ৩ মামাকে জেরা করা হয়েছে প্রায় ৩ ঘণ্টা ধরে। অনুপস্থিত ছিলেন ৩ জন মামা। এঁদের মধ্যে ১ জন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দফতরে চিঠি দিয়ে জানিয়েছেন, তিনি অসুস্থ। অসুস্থ বলেই হাজিরা দিতে পারেননি বলে জানিয়েছেন। বাকি ২ জন সিবিআই দফতরে চিঠি দিয়ে হাজিরা এড়ানোর কারণ জানাননি। এই তথ্য খবর লেখা পর্যন্ত।

প্রসঙ্গত, গত ১৯ জুন রবিবার আদালতে সিবিআইয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সায়গল হোসেনের কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে। সম্পত্তি রয়েছে নামে ও বেনামে। রয়েছে বিঘার পর বিঘা জমি, পেট্রোল পাম্প। জানানো হয়েছে, সায়গলের বিভিন্ন বাড়ি ও ফ্ল্যাটে হানা দিয়ে মিলেছে, অনেক জমির দলিল এবং সোনার গয়না। আছে, ৩ টি ১০ চাকার ট্রেলার এবং ছোট- বড় মিলিয়ে ১০ টি গাড়ি। রয়েছে, ৪ টি ফ্ল্যাট ও ৫ টি বাড়ি। নিউটাউনে ২ টি নির্মীয়মান বাড়ি আছে সায়গলের। আদালতে সায়গলের সম্পত্তি সংক্রান্ত তথ্য তুলে ধরার পর বিচারক নির্দেশ দিয়েছিলেন, সেই সমস্ত তথ্য সিজার লিস্ট করে তুলে ধরার জন্য।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ