টেট-দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যর বাড়িতে সিবিআই

বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বাড়িতে তল্লাশি অভিযান চালান সিবিআই গোয়েন্দারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক টেট-দুর্নীতি মামলায় ফের তল্লাশি অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বাড়িতে তল্লাশি অভিযান চালান সিবিআই গোয়েন্দারা। এদিন যাদবপুরে মানিক ভট্টাচার্যের দুটি বাড়িতে তল্লাশি অভিযান চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। পাশাপাশি সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেও তল্লাশি অভিযান চালান তাঁরা।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার ৫০ থেকে ৬০ জন সিবিআই আধিকারিক ৬ টি দলে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালান। তার মধ্যে রয়েছে পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বাড়ি। মানিক ভট্টাচার্যের দুটি বাড়িতে তল্লাশি অভিযান চালানোর পাশাপাশি এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচির বাড়িতেও তল্লাশি অভিযান চালান কেন্দ্রীয় তদিন্তকারী সংস্থার গোয়েন্দার। এদিন সিবিআই’র একটি দল সল্টলেকে প্রাথমিক্ল শিক্ষা পর্ষদের অফিসে আড়াই ঘণ্টার বেশি সময় ধরে তল্লাশি চালান। বুধবার সকাল ৯টা থেকে কলকাতায় দিকে দিকে ভাগ হয়ে যান সিবিআইয়ের বিভিন্ন দল।

উল্লেখ্য এর আগে এই মামলার তদন্তে সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন মানিক ভট্টাচার্য এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচি। প্রাথমিকে বেআইনি নিয়োগের বিষয়ে মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেছিলেন কেন্দীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেই মামলায় এবার আরও বিভিন্ন বিষয়ে তথ্য জানার জন্য তাঁর বাড়িতে হানা দিলেন গোয়েন্দারা। তিন ঘণ্টার বেশি সময় ধরে এদিন তাঁর বাড়িতে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে মোট ৬টি দলে ভাগ হয়ে এদিন তদন্তকারী আধিকারিকরা দিকে দিকে তল্লাশি অভিযানে যান। একদিকে সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে যেমন তল্লাশি চালিয়েছেন, তেমনি সিবিআইয়ের দুটি দল মানিক ভট্টাচার্যের বাড়িতে হানা দেয়।

কালিয়াচকে ফের উদ্ধার কোটি টাকার মাদক, সন্ধান মিলেছে একাধিক আগ্নেয়াস্ত্রের

টিআরপি তলানিতে, বন্ধ হচ্ছে শোলাঙ্কি-গৌরবের ‘মিলন হবে কতদিনে’ ধারাবাহিক!

তোলাবাজি ,সম্পত্তি দখল সহ একাধিক অভিযোগে গ্রেফতার দাসপুরের প্রাক্তন বিধায়কের পুত্র

‘সরকারি শিক্ষাব্যবস্থায় মানোন্নয়নে গুরুত্ব দেওয়া হবে’, নয়া বার্তা মুখ্যমন্ত্রীর

রজনী-কমলের ছবির নায়িকা হচ্ছেন না তৃষা, নেপথ্যে কি গুজব প্রেমিক বিজয়ের আপত্তি?

২১ মে থেকে ধর্মঘটে স্যামসাংয়ের ৪৫ হাজার কর্মী, কারণ কী?  

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে মরণঝাঁপ, ব্যাহত পরিষেবা

মর্মান্তিক! দুই হাতির লড়াইয়ের মাঝে পড়ে বেঘোরে প্রাণ হারালেন মহিলা পর্যটক

প্রাতিষ্ঠানিক দুর্নীতি থেকে নারীদের উপর অত্যাচার নিয়ে তদন্ত কমিটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত, অন্নপূর্ণা যোজনায় মিলল অনুমোদন

ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু, আত্মসমর্পণ করা নিয়ে কী বললেন?

মানিকচকে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল ৩ নাবালিকা, তল্লাশি অভিযান শুরু

ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু দুই পরিযায়ী শ্রমিকের, অথৈ জলে পরিবার

আয়নাবাজি! জেলে দিদির সাজা খাটছেন ছোট বোন, তদন্তের নির্দেশ আদালতের