মহুয়া মৈত্রের বাবার ফ্ল্যাটে সিবিআই হানা, নেপথ্যে দিল্লির মামলা

শনি সকালে মহুয়া মৈত্রের বাবা দীপেন্দ্রলাল মিত্রের আলিপুরে ফ্ল্যাটে হানা দিল CBI। দিল্লির পুরাতন ১টি মামলার জেরে এই হানাদারি বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ঘুষ নিয়ে প্রশ্ন’ কাণ্ডের জেরে তাঁর সাংসদ পদ আগেই খারিজ হয়ে গিয়েছে। যদিও তারপরও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে আবারও প্রার্থী করেছেন ২৪’র ভোট(Loksabha Election 2024) যুদ্ধে নদিয়া জেলার কৃষ্ণনগর কেন্দ্র থেকেই। কিছুদিন আগেই তাঁর বিরুদ্ধে CBI তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল(Lokpal)। এবার সেই নির্দেশ ধরেই শনি সকালে খাস কলকাতায় আলিপুরের তাঁর বাবার বাড়িতে হানা দিল CBI। নজরে মহুয়া মৈত্র(Mohua Moitra)। এদিন সকালে তাঁর বাবা দীপেন্দ্রলাল মিত্রের আলিপুরে ফ্ল্যাটে CBI হানা দিয়েছে। আর সেই ঘটনা এখন শোরগোল ফেলে দিয়েছে রাজ্য ও জাতীয় স্তরের রাজনীতিতে।  

উল্লেখ্য, গত ১৯ শে মার্চ মহুয়ার মৈত্রের বিরুদ্ধে অভিযোগ নিয়ে CBI তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল। ‘ঘুষ নিয়ে প্রশ্ন’ কাণ্ডে লোকপালের সেই নির্দেশের ওপর ভর দিয়েই CBI ইতিমধ্যেই মহুয়ার বিরুদ্ধে FIR দায়ের করেছে। লোকপাল তাঁদের লিখিত নির্দেশে CBI-কে আগামী ৬ মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছিল। তাই মহুয়ার বিরুদ্ধে প্রাথমিক তদন্তের কাজ শুরু করে দিয়েছিল এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার সরাসরি তাঁর বাবার ফ্ল্যাটে হানা দিল CBI। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, গেরুয়া শিবির যেন তেন প্রকারণে মহুয়াকে ২৪’র ভোটের আবহে জেলে ঢোকাতে চাইছে। সেই কারণেই CBI’র এই হানাদারি। এই ঘটনাকে ভোট প্রচারে অস্ত্রও করবে বিজেপি৷ যদিও তাতে লাভ কিছু হবে কিনা তা নিয়ে প্রশ্ন থাকছেই।  

লোকপাল তাঁদের নির্দেশে জানিয়েছে, মহুয়ার বিরুদ্ধে তদন্তের অগ্রগতি সম্পর্কে নিয়মিত লোকপালের কাছে রিপোর্ট জমা দিতে হবে CBI-কে। সেই রিপোর্টও নিয়মিত জমা দেওয়া হবে বলে CBI সূত্রে জানা গিয়েছে। সঙ্গে এটাও জানা গিয়েছে, আলিপুরে যখন CBI হানা দিয়েছে তখন মহুয়া রয়েছেন নদিয়ায়। তিনি ব্যস্ত আছেন ভোট প্রচারে। কেননা কৃষ্ণগর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল(TMC) এবারেও তাঁকে প্রার্থী করেছে। তবে সূত্রে জানা গিয়েছে, এদিনের CBI হানার নেপথ্যে রয়েছে একটি পৃথক ঘটনা। দিল্লির পুরাতন ১টি মামলার জেরে এই হানাদারি। এর সঙ্গে মহুয়ার বিরুদ্ধে লোকপালের CBI তদন্তের নির্দেশের কোনও সম্পর্ক নেই।

দুর্ঘটনায় ট্রাক উল্টোতেই ঘি তুলতে হুড়োহুড়ি স্থানীয়দের! ভাইরাল ভিডিও

পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষকের পদ থেকে সরলেন অমিত মালব্য, কে এলেন?

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা ঠেকিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ কার্তিকের

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন অ্যাশলে নোফকে

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের