Group-C কর্মীদের নিয়োগ সংক্রান্ত তথ্য চাইল CBI

মধ্যশিক্ষা পর্ষদকে চিঠি দিয়ে স্কুলে স্কুলে Group-C কর্মীদের নিয়োগ সংক্রান্ত তথ্য চেয়ে পাঠালো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI।

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যশিক্ষা পর্ষদকে(WBBSE) চিঠি দিল রাজ্যের সরকারি স্কুলে নিয়োগ দুর্নীতির(School Recruitment Scam) ঘটনায় তদন্তে নামা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI। নিয়োগ মামলা শেষ করার জন্য ইতিমধ্যেই Deadline বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট(Supreme Court)। তারপর থেকেই তদন্তে তৎপরতা বাড়িয়েছে CBI। এবার তাঁরা Group-C কর্মীদের(Group-C Employees) নিয়োগ সংক্রান্ত তথ্য চেয়ে পাঠালো পর্ষদের কাছ থেকে। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে ওই চিঠি পাওয়ার পরে আগামী শুক্রবারের মধ্যে জেলা পরিদর্শকদের এই সংক্রান্ত যাবতীয় তথ্য প্রদান করতে হবে CBI’র কাছে। প্রত্যেক গ্রুপ সি কর্মীর নিয়োগ কবে হয়েছে তা জানাতে হবে জেলা পরিদর্শকদের। CBI’র চিঠি পাওয়ার পরেই জেলা পরিদর্শকের কাছে Group-C কর্মীদের নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য চেয়ে পাঠাল পর্ষদ। সূত্রের খবর জেলা পরিদর্শকরাও তাঁদের জেলার স্কুলগুলোর প্রধান শিক্ষককে চিঠি পাঠিয়ে সংশ্লিষ্ট স্কুলের Group-C কর্মীদের তথ্য চাইবেন। সেইসব তথ্য হাতে পাওয়ার পরে সেই তথ্যের সঙ্গে পোর্টালের তথ্য মিলিয়ে দেখবেন জেলা পরিদর্শকরা। তারপর তা একত্রিত করে পর্ষদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। 

Group-C নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত ধীর গতিতে হচ্ছে, এমন অভিযোগও উঠেছিল আদালতে। সেই সূত্রেই বিচারপতিদের ভর্ৎসনার মুখে পড়ে CBI। শীর্ষ আদালত স্পষ্টই জানিয়ে দেয়, এভাবে তদন্ত করলে চলবে না। দ্রুত তদন্ত ও এই মামলার শুনানি শেষ করতে হবে। এই দুর্নীতি মামলার তদন্তে CBI গোটা রাজ্যের Group-C কর্মীদের নিয়োগ প্রক্রিয়া খতিয়ে দেখতে চাইছে। তাঁদের নিয়োগ নিয়ে কোনও প্রশ্ন আছে কিনা তাও খুঁটিয়ে দেখতে চান CBI আধিকারিকেরা। তাই তদন্তের স্বার্থেই Group-C কর্মীদের সম্পর্কে যাবতীয় তথ্য চেয়ে পাঠিয়েছেন তাঁরা। নিয়োগ দুর্নীতির মামলায় CBI’র স্ক্যানারে স্কুলের শিক্ষক- শিক্ষিকারা ছাড়াও Group-C কর্মীরাও রয়েছেন। তাঁদের নিয়োগ সঠিক পথে হয়েছে নাকি সেখানে দুর্নীতির ঘটনা ঘটেছে সেটাই খুঁজে বার করতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। কারও ক্ষেত্রে কোনও বেনিয়ম ধরা পড়লেই সমস্যায় পড়তে পারেন তাঁরা। উল্লেখ্য, গত নভেম্বেরর মাসেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, ৬ মাসের মধ্যে নিয়োগ মামলার শুনানি শেষ করতে হবে। একইসঙ্গে CBI ও ED-কেও তাঁদের তদন্তের সময়সীমা বা Deadline বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। ২ মাসের মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়েছে। 

১২২ এজেন্সি ব্ল্যাকলিস্ট, উত্তরবঙ্গ উন্নয়ন দফতর নিয়ে বিস্ফোরক দাবি নিশীথের

দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রীরা, বিমান আকাশে উড়তেই অসুস্থ তিন পাইলট! তারপর…

খাসির মাংসের টোপ দেখিয়ে পূর্ণবয়স্ক চিতাবাঘকে খাঁচায় পুড়ল ডুয়ার্সের বন দফতর

পুজোর পর ফেলে দেওয়া ফুলেই বানানো হবে ধূপকাঠি, আবির! দূষণ রুখতে বড় উদ্যোগ রাজ্যের

‘নিট কাণ্ডে যাঁরা দায়ী, তাঁদের জবাব দিতেই হবে’, ‘আরশোলা’দের বিক্ষোভকে সমর্থন জিতের

‘মিথ্যা মামলায় ফাঁসাব’, হুমকির ভিডিও ভাইরাল হতেই অপসারিত অভিযুক্ত পুলিশকর্তা

যন্তর-মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাবার ও আশ্রয়ের ব্যবস্থা দিল্লির রেস্তোরাঁগুলির

‘আরে স্যার জলকামান চালান না, গরমে পারছি না’, পুলিশকে আর্জি পটনার বিক্ষোভকারীর

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

মোদির বাসভবনের বাইরে রাহুলদের ধর্নাকে ‘কপট রাজনীতি’ বলে কটাক্ষ সোনমপত্নীর

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

পিএসি চেয়ারম্যান পদের জন্য লড়াই দুই তৃণমূলের, কার কার নাম জমা পড়ল অধ্যক্ষের কাছে?

মেঘ বৃষ্টির দিনেও ঘর থাকবে প্রাণবন্ত, জেনে নিন অন্দরমহল সতেজ রাখার সহজ উপায়

দেশে চিনির মজুত শেষ? আচমকা দাম বৃদ্ধিতে জল্পনা তুঙ্গে