গরু পাচার মামলায় ফের অনুব্রতকে তলব করল সিবিআই

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুব্রত মণ্ডলকে ফের তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গরু পাচার মামলায় বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতিকে সোমবার হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই। সোমবার সকাল ১১টায় তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই। 

গরু পাচার মামলায় তদন্তে নেমে এর আগে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই’এর গোয়েন্দারা। সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আবার অনুব্রতকে তলব করল সিবিআই। বুধবার অনুব্রত মণ্ডলের একাধিক ঘনিষ্ঠ ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই তল্লাশি অভিযানে পাওয়া তথ্যের ভিত্তিতে এবার অনুব্রতকে তলব করল গোয়েন্দারা।

বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র একটি দল অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ী এবং এক নেতার বাড়িতে তল্লাশি চালান। কয়লা ও গরু পাচারের মামলায় আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে তদন্ত করছে ইডি। এর আগে গরু পাচার মামলায় অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করে তাঁর সম্পত্তি ও ব্যাঙ্ক আমানতের নথি নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সেহগাল হোসেনকেও জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই এর গোয়েন্দারা। উল্লেখ্য বুধবার অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বাড়িতেও হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার আগে মঙ্গলবার রাতেই শান্তিনিকেতনে গিয়েছিল ইডির একটি দল। কেরিম খান ও টুলু মণ্ডলের বাড়িতে তল্লাশি চালান গোয়েন্দারা। এরপর এবার বীরভূমের দাপুটে নেতাকে তলব করল সিবিআই। সকাল ১১টায় নিজাম প্যালেসে কেষ্ট মণ্ডল হাজিরা দেন কি না এখন সেদিকেই নজর।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি