চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রবিবার নিজাম প্যালেসে তাপস মণ্ডলকে তলব সিবিআইয়ের

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতি মামলায় রবিবার ফের তাপস মণ্ডলকে (Tapas Mondal) তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। এদিন কলকাতার নিজাম প্যালেসে সিবিআইয়ের অফিসে তাঁকে তলব করা হয়েছে।

সিবিআই সূত্রের খবর, ধৃত যুব নেতা কুন্তল ঘোষকে সোমবার আদালতে পেশ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কুন্তলকে নিজেদের হেফাজতে চাইতে পারে সিবিআই। তার আগে নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত তাপস মণ্ডলকে জেরা করে কুন্তল ঘোষ সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করবেন গোয়েন্দারা। প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় তাপস মণ্ডলই প্রথম কুন্তলের নাম সামনে আনেন।

অন্যদিকে তাপস মণ্ডলকে ‘বিশেষ সুবিধা’ দেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে উভিযোগ থাকা সত্ত্বেও কেন তাপস মণ্ডলকে গ্রেফতার করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীরা। তাঁদের অভিযোগ, মানিকের হয়ে ‘তোলাবাজি’ করতেন মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডল (Tapas Mondal)। কিন্তু কেন তাপসকে এখনও গ্রেফতার করছে না সিবিআই বা ইডি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। আইনজীবীদের অভিযোগ, নিজের পিঠ বাঁচাতে তাপস মণ্ডল মিথ্যে অভিযোগ করছেন ইডির কাছে। আর সেই অভিযোগের প্রেক্ষিতে কোনও প্রামাণ্য নথি না উদ্ধার করতে পারলেও যুবনেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দারা। উল্লেখ্য ইতিমধ্যে রাজ্যে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারীরা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ শিক্ষা দফতরের একাধিক কর্তাকে গ্রেফতার করেছে। গ্রেফতার করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে। প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের ৩টি বিএড কলেজ রয়েছে। ‘মিনার্ভা এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি’ নামেও তাপসের এক সংস্থাও রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ