গরু পাচার মামলায় শুক্রবার ফের অনুব্রতকে তলব সিবিআই-য়ের

গরু পাচার মামলার তদন্তে অনুব্রত মণ্ডলকে আগামী শুক্রবার ফের তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিজাম প্যালেসে দিতে হবে হাজিরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: গরু পাচার মামলার তদন্তে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করল অনুব্রত মণ্ডলকে। আগামী শুক্রবার সিবিআই-য়ের দফতর নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে। এই মামলায় তাঁকে আরও জিজ্ঞাসাবাদের জন্য এই তলব।

 

মঙ্গলবার ভোট পরবর্তী হিংসায় এবং বুধবার গরুপাচার মামলায় সিবিআই তলব করেছিল অনুব্রত মণ্ডলকে। কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতর নিজাম প্যালেসে পর পর দুদিন হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। বদলে তাঁর আইনজীবী সিবিআই দফতরে যান আয়-ব্যয় সংক্রান্ত নথি নিয়ে। সেগুলি সিবিআইয়ের আধিকারিকদের কাছে জমা দেন। আইনজীবী সিবিআই দফতর থেকে ফিরতে না ফিরতে ফের অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই।

উল্লেখ্য গত ১৯ মে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় তাঁকে সেদিন সিবিআই-য়ের গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করে। ১৯ তারিখে সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ নিজাম প্যালেসে ঢোকেন অনুব্রত মণ্ডল। এর পর সিবিআই আধিকারিকরা তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন। গরু পাচার মামলায় বিভিন্ন বিষয়ে তাঁর বয়ান অন্যান্য অভিযুক্তদের সঙ্গে মিলিয়ে দেখবে সিবিআই গোয়েন্দারা। সেদিন সিবিআই দফতর থেকে বেরিয়ে সোজা এসএসকেএম হাসপাতালে পৌঁছন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে তাঁর স্বাস্থ্য পরীক্ষা হয়। উল্লেখ্য সেই দিনেই গরু পাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকে পরবর্তী হাজিরার দিনে সম্পত্তির নথি নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। হাজিরার দিনে নিজাম প্যালেসে অনুব্রতর ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি নিয়ে আসার জন্য বলেছিল সিবিআই। সেই তলবে শারীরিকভাবে সুস্থ না থাকায় বুধবার আইনজীবীর মারফত প্রয়োজনীয় নথি পাঠান বীরভূমের কেষ্ট।

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

কী কাণ্ড! ‘টক্সিক’ মুক্তির আগেই ন্যাড়া হয়ে গেলেন নয়নতারা, ভাইরাল ছবি ঘিরে শোরগোল

গৃহবধূকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় মারধরের অভিযোগ উঠল পড়শির বিরুদ্ধে, চাঞ্চল্য ফুলিয়ায়

‘একবছর পর পরীক্ষায় বসব, পাস না করলে ক্ষমা চাইব’, পুরুলিয়া থেকে চ্যালেঞ্জ শুভেন্দুর

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বাজছে ভারতীয় দেশাত্মবোধক গান, ট্রোলের মুখে পাক অভিনেত্রীরা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

বাবা হলেন গায়ক-সুরকার অনুপম রায়, স্ত্রী প্রস্মিতার কোলে ছেলে এল না মেয়ে?

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

‘কোনও দুর্নীতি নয়, স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ হবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ভাঙল ২০১১ সালের রেকর্ড

নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার, পদ হারালেন অমিত মালব্য