আজ পার্থ চট্টোপাধ্যায়ের সেলের সামনে বসছে অতিরিক্ত সিসি ক্যামেরা

অন্যদিকে জানা গিয়েছে পার্থ চট্টোপাধ্যায় সকালে এবং দুপুরে খেয়েছেন চা- পাউরুটি। আর সন্ধ্যায় খেয়েছেন চা-বিস্কুট।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (PARTHA CHATTERJEE) সেলে কাটাতে হচ্ছিল মেঝেতে। অবশেষে জেল কোড খতিয়ে দেখে তাঁর জন্য বরাদ্দ করা হয় খাট। প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, এদিন তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেছেন জেল হাসপাতালের চিকিৎসক ডাক্তার প্রণব কুমার ঘোষ। অন্যদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে তাঁর নিরাপত্তার দিকে।

সূত্রের খবর, নিরাপত্তার দিকে বিশেষ নজর দিতেই সেলের তালা খোলা হচ্ছে  বিশেষ ভাবে। যখন অন্য বন্দিদের সেল বন্ধ ছিল তখন খোলা রাখা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের সেল। অন্যদিকে, যখন তাঁর সেল বন্ধ ছিল তখন অন্য বন্দিদের সেল ছিল খোলা। জেলের বিভিন্ন সেলগুলিতে সিসি ক্যামেরা থাকলেও তাঁর সেলের সোজাসুজি নেই কোনও সিসি ক্যামেরা। আজ বসানো হচ্ছে সেই ক্যামেরা। জানা গিয়েছে, গতকাল তিনি জেল অফিসে বৈঠক করেছেন এক আইনজীবীর সঙ্গে।

অন্যদিকে জানা গিয়েছে পার্থ চট্টোপাধ্যায় সকালে এবং দুপুরে খেয়েছেন চা- পাউরুটি। আর সন্ধ্যায় খেয়েছেন চা-বিস্কুট। রাতের মেনু ছিল রুটি, ডাল, সবজি। অর্পিতা মুখে তুলেছেন মিনারেল ওয়াটার এবং চা- বিস্কুট।

আরও জানা গিয়েছে, প্রথম দিন পার্থ চট্টোপাধ্যায় কাটিয়েছেন বই পড়ে। সেলের বাইরে তিনি যখন দেবী কালীর ছবিতে জবা ফুল দিতে গিয়েছিলেন তখন তাঁকে উদ্দেশ্য করে অন্যান্য বন্দিরা কটূক্তি করে। তবে তিনি কখনও থেকেছেন চুপ, কখনও বা করেছেন গজগজ।

১৫ বছরের নীচে আর নয় সোশ্যাল মিডিয়া! এবার ব্রিটেনের পথেই হাঁটল UAE

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী পবিত্র করের খাসতালুকের পঞ্চায়েত দখল করল বিজেপি

NBSTC বাসের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত দুই শিশু-সহ ৯ যাত্রী

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের