যাদবপুরে সিসি ক্যামেরা বসাতে ৩৮ লক্ষ টাকা মঞ্জুর শিক্ষা দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিতর্ক কাটিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসি ক্যামেরা লাগানোর জন্য প্রায় ৩৮ লক্ষ টাকা মঞ্জুর করল রাজ্য শিক্ষা দফতর। জানা গিয়েছে, মোট ৩৭ লক্ষ ৩৮ হাজার ৪৮৪ টাকা সরাসরি পৌঁছে যাবে বিশ্ববিদ্যালয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। চলতি সপ্তাহেই এই সংক্রান্ত যাবতীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হতে পারে বলে সূত্রের খবর। অর্থ দফতর সূত্রে জানা গিয়েছে, মৌখিকভাবে তারা অর্থ মঞ্জুর করার বিষয়টিতে অনুমোদন দিয়েছে। তবে এখনও কিছু প্রশাসনিক প্রক্রিয়া বাকি রয়েছে। তবে সিসি ক্যামেরা লাগানোর কাজ কবে থেকে শুরু হবে, তা এখনও জানা যায়নি।

স্বপ্নদীপের মৃত্যুর ২০ দিন পরও সিসিক্যামেরা লাগানো হয়নি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাসে নজরদারির জন্য এখনও পরিকল্পনামাফিক সিসি ক্যামেরা বসানো হয়নি যাদবপুরে। এ ব্যাপারে কর্তৃপক্ষের দিকে আঙুল উঠতেই মঙ্গলবার তাঁরা পাল্টা দায় ঝেড়ে ফেলেন সরকারের দিকে। যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনার পরই বিশ্ববিদ্যালয় চত্বরে নিরাপত্তার অভাব নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

প্রসঙ্গত, গত বুধবার বিশ্ববিদ্যালয়ের নতুন অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ ঘোষণা করেন, ক্যাম্পাসে ‘সিসি ক্যামেরা বসানোর প্রক্রিয়া’ শুরু হয়ে গিয়েছে। অথচ তার পরে সাত দিন কেটে গেলেও যাদবপুর মেন হস্টেলের গেটে বা অন্যত্র কোথাও সিসি ক্যামেরা বসানো হয়নি। কেন এই দেরি? এই প্রশ্ন করতেই মঙ্গলবার হঠাৎ সুর পাল্টে জানান,  ‘‘আমরা একটি শিক্ষা প্রতিষ্ঠান, আমরা সিসি ক্যামেরা লাগাতে পারি না। একটি সংস্থাকে দায়িত্ব দিয়েছিলাম। সেটি সরকারি সংস্থা। এ বার তারা কী করছে, কী করবে, সেটা তাদের ব্যাপার।’’

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই আর জি কর কাণ্ডে নতুন FIR

২০ হাজারের কমে 5G স্মার্টফোন, বিশেষ ছাড়ে মিলবে iQOO ও Realme

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

Jio-র ১৯ টাকার রিচার্জ প্ল্যান সম্পর্কে জানেন? কি-কি সুবিধা রয়েছে?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করা কি ধূমপানের চেয়েও মারাত্মক?

ঐতিহ্য ও লোকবিশ্বাসের মিলনক্ষেত্র, ঘুরে আসুন বর্ধমানেশ্বর শিবমন্দির

কম বাজেটে ঘুরে আসুন ভারতের এই ৬ অসাধারণ জায়গা

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!