লোকসভা ভোট মিটলেই বাংলাজুড়ে গাড়ির Census

লোকসভা নির্বাচনের পালা মিটলেই বাংলাজুড়ে শুরু করা হবে গাড়ির Census। এই প্রথম বাংলার বুকে গাড়ির Census অনুষ্ঠিত হতে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৯ এপ্রিল বাংলা(Bengal) সহ দেশজুড়ে শুরু হচ্ছে লোকসভা নির্বাচনে(Loksabha Election 2024) ভোটগ্রহণের পর্ব। ১ জুন সেই ভোটগ্রহণের পালা শেষ হবে। ৪ জুন হবে ভোট গণনা এবং ফলাফল প্রকাশ। আশা করা যাচ্ছে জুন মাসেই দেশের পরবর্তী সরকার গঠনের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এরই মাঝে নবান্ন সূত্রে জানা গিয়েছে, লোকসভা নির্বাচনের পালা মিটলেই বাংলাজুড়ে শুরু করা হবে Transport Census। এই প্রথম বাংলার বুকে গাড়ির Census অনুষ্ঠিত হতে চলেছে। ২৪ বছর আগে চালু ‘বাহন’ পোর্টালে রাজ্যের রেজিস্ট্রিশন হওয়া যাবতীয় গাড়ির তথ্য জমা পড়লেও এখন সেই সব গাড়ির মধ্যে কোনগুলির অস্তিত্ব আছে কোনগুলির অস্তিত্ব নেই সেটাই এই Census-এ খতিয়ে দেখা হবে।

জানা গিয়েছে, Motor Vehicle Act’র আওতাভুক্ত বাংলার সমস্ত সচল যানবাহনের এই প্রথমবার গণনা হবে। ব্যক্তিগত ও বাণিজ্যিক মিলিয়ে, এই মুহূর্তে রাজপথে চলাচল করে এমন গাড়ির প্রকৃত সংখ্যা জানতেই এই পদক্ষেপ। ২৪ বছর আগে রাজ্যে চালু ‘বাহন’ পোর্টালে বাংলার রেজিস্ট্রিশন হওয়া যাবতীয় গাড়ির তথ্য জমা পড়ছে। সেই হিসেবে এই মুহূর্তে রাজ্যে মোট গাড়ির সংখ্যা দেখাচ্ছে দেড় কোটি। তবে রাজ্য পরিবহণ দফতরের হিসেবে, এর মধ্যে অর্ধেক গাড়ির এখন আর কোনও অস্তিত্বই নেই। তবে বাস্তবে কত গাড়ি রয়েছে, তার সদুত্তরও মিলছে না। সব মিলিয়ে রাজ্যের তথ্য ভাণ্ডারে গাড়ির সঠিক হিসেব নেই। সেই খামতি ঢাকতেই এবার গাড়ির Census করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও চলতি বছরের ১ জানুয়ারি থেকে রাজ্যে গাড়ির বকেয়া কর, CF, পারমিটের ওপর ওয়েভার স্কিম চালু করা হয়। ৩১ মার্চ পর্যন্ত চলা এই কর ছাড় প্রকল্পের জন্য প্রায় ৫০০ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নিয়েছিল রাজ্য সরকার। কিন্তু রাজকোষে ঢুকেছে মাত্র ১৬৫ কোটি টাকা! তারপরই পরিবহণ দফতরের আধিকারিকেরা এই ভয়ানক ঘাটতির কারণ অনুসন্ধানে নামেন। তাতেই ধরা পড়েছে ‘সর্ষের মধ্যেই ভূত’।

রাজ্যে দেড় কোটি গাড়ি রয়েছে, এমন হিসেবের ওপর ভিত্তি করেই ওয়েভার স্কিমের জন্য আগাম ৫০০ কোটি টাকা ঘরে তোলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। কিন্তু প্রাথমিক অনুসন্ধানে দেখা যাচ্ছে, এই মুহূর্তে ৭৫ থেকে ৮০ লক্ষ গাড়ির অস্তিত্ব রয়েছে। তার মধ্যে ৭৫ শতাংশই দুই চাকার মোটর বাইক কিংবা স্কুটি। ভূতুড়ে গাড়ির ‘তথ্য ভাণ্ডার’-এর ভার বহন করতে গিয়ে গোটা ব্যবস্থাই কার্যত নুয়ে পড়েছে। এই প্রসঙ্গে রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, ‘অস্তিত্বহীন গাড়ি চিহ্নিতকরণের লক্ষ্যে আমরা ইতিমধ্যেই কাজ শুরু করেছি। কেননা, রাস্তায় নেই, অথচ বাহন পোর্টালে থেকে গিয়েছে এমন লক্ষ লক্ষ গাড়ির তথ্য-তালাশে Census একান্ত জরুরি হয়ে পড়েছে। গোটা কাজটি অত্যন্ত কঠিন। তবুও ভোট মিটলেই পুরোদমে কাজটি শুরু হবে।’ সূত্রের দাবি, Census’র জন্য রাজ্য সরকার বেসরকারি এজেন্সির সাহায্য নেবে। তবে সরকারি পরিকাঠামোর মধ্যে থেকেই চালু গাড়ির সংখ্যা জানার লক্ষ্যে কাজ শুরু হয়ে গিয়েছে।   

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে আইনি লড়াই এবার সুপ্রিম কোর্টে, নোটিশ বনি-জাহ্নবী-খুশিকে

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

প্রধানমন্ত্রীর জন্মদিনেই ঢুকবে ৩০০০ টাকা! অন্নপূর্ণা নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

বানিয়ে ফেলেছেন বাড়ি, এখন আবাসের টাকা ফেরতের নোটিশ, মাথায় হাত বীরভূমের আলেনুরের

প্রেমিকের সঙ্গে গাড়িতে অন্য মহিলা! রাস্তায় বাধা দিতেই প্রেমিকাকে মারার চেষ্টা

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদি আরবের এফ–১৫ যুদ্ধবিমান ধ্বংস করল হুতি বিদ্রোহীরা

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা