চলতি বছরে কলেজে ভর্তিতে চালু হবে কেন্দ্রীয় অনলাইন? বৈঠকে শিক্ষামন্ত্রী

চলতি বছরে কলেজে ভর্তিতে চালু হবে কেন্দ্রীয় অনলাইন পদ্ধতি? এই নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরে কলেজে ভর্তিতে চালু হবে কেন্দ্রীয় অনলাইন পদ্ধতি? এই নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে এদিন বৈঠক বসেন ব্রাত্য বসু। বিকাশ ভবনে চলছে এই বৈঠক। কলকাতা এবং কলকাতার আশেপাশে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সশরীরে এই বৈঠকে উপস্থিত হয়েছেন। কলকাতা থেকে দূরে রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দিয়েছেন। মূলত কলেজে ভর্তি হতে কেন্দ্রীয়ভাবে অনলাইন পদ্ধতি চালু হলে তার প্রয়োগ কীভাবে হবে তা নিয়ে এই বৈঠকে আলোচনা চলছে বলে সূত্রের খবর।

চলতি জুন মাসেই উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে। তার আগেই কলেজে ভর্তি প্রক্রিয়ার পদ্ধতি কী হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে এই বৈঠক। স্নাতক স্তরে কলেজে ছাত্র ভর্তির ক্ষেত্রে ভর্তি প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে অনলাইনে করা যায় কি না তা নিয়ে পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। কলেজে ভর্তির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ওঠে প্রতি বছর। টাকার বিনিময়ে ভর্তি করানোর অভিযোগের ঘটনাও সামনে আসে। মূলত সেই দুর্নীতি রোধ করতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে এই বৈঠকে।

সূত্রের খবর, শিক্ষা দফতরের পরিকল্পনা রয়েছে, একেকটা বিশ্ববিদ্যালয়ের অধীনে যত কলেজ রয়েছে সেই কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে অনলাইনে চালু করলে বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সব কলেজ মিলিয়ে একটি মেরিট লিস্ট তৈরি হবে। এর পর তার ভিত্তিতে ভর্তি নেওয়া হবে পড়ুয়াদের। আর সেই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মত নেওয়া হচ্ছে এই বৈঠকে।

হাইকোর্টে খোদ স্মিতা পাণ্ডে! বেআইনি নির্মাণ নিয়ে কী বার্তা দিলেন প্রধান বিচারপতি?

এক বাইকে হেলমেটবিহীন সাত পড়ুয়া, কাণ্ড দেখে চোখ কপালে পুলিশের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

গ্রেফতার স্বরূপ-ঘনিষ্ঠ ‘মেকআপ আর্টিস্ট গিল্ড’-এর সম্পাদক বাপি মালাকার

মাত্র দু’ঘন্টাতে কর্পূরের মতো উবে গেল মেসির শেষ ম্য়াচের টিকিট

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ফেসবুক লাইভ করে স্কুলের ভিতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের, চাঞ্চল্য উত্তরপাড়ায়

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে,’ নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর

‘কৃষকদের থেকে ধান কিনবে রাজ্য, ফড়েরাজ বন্ধ হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের রক্ষাকবচ খারিজ করল কলকাতা হাইকোর্ট