২৬ জুন পর্যন্ত রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ হাইকোর্টের

আগামী ২৬ জুন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী থাকবে বাংলায়। নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায়(Bengal) ৭ দফার ভোট মোটের ওপর শান্তিপূর্ণভাবেই মিটেছে। কিন্তু ভোট মিটতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমালের অভিযোগ তুলতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। বিশেষ করে বিজেপি(BJP)। শুধু তাই নয়, গেরুয়া শিবিরের তরফে তা নিয়ে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) মামলাও দায়ের করা হয়। সেই মামলায় এর আগে কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছিল যে, ২১ জুন পর্যন্ত বাংলায় কেন্দ্রীয় বাহিনী(Central Para Military Force) থাকবে। কিন্তু এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী ২৬ জুন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী থাকবে বাংলায়। আগামী বুধবার অর্থাৎ ২৬ জুনই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেদিন রাজ্যের পরিস্থিতি কীরকম দাঁড়ায় সেটা দেখেই আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে। এদিন মামলার শুনানিকালে মামলাকারীদের পক্ষের আইনজীবী যুক্তি দেখান যে, রাজ্যের বিভিন্ন জায়গায় এখনও অশান্তির আবহ রয়েছে এবং বহু মানুষ এখনও ঘরছাড়া। তাই কেন্দ্রীয় বাহিনী বাংলায় থাকার মেয়াদ যেন বাড়ানো হয়।

মামলার শুনানিতে এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন মামলাকারীর আইনজীবীর কাছে জানতে চান যে, বাস্তব চিত্রটি কী, সেটা জানতে চায় আদালত। তিনি বলেন, ‘অ্যাকচুয়াল সিনারিও কী, তা আমরা জানতে চাই।’ সে কথা শুনে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, ‘অভিযোগ সত্যি কি না, তা দেখা উচিৎ। ডিজির অফিসে ৪ জুন থেকে ১৮ জুন পর্যন্ত ৮৫৯ ইমেল এসেছে। এর মধ্যে ২০৪ কেস কগনিজেবল। এগুলি প্রকৃত ঘটনা। বাকি ১৭৯টি কেস নন কগনিজেবল। ১৭৯টি কেসে কোন অভিযোগ প্রকাশ পায়নি। ২০৯ মিথ্যে অভিযোগ। ৪৫ পারিবারিক ঝামেলা। হিসেব অনুযায়ী প্রতিদিন গড়ে ২০টি অভিযোগ বিভিন্ন রাজ্য জুড়ে হয়েছে। রাজ্য সেটা নিয়ন্ত্রণ করতে পারবে। রাজ্য মনে করছে না আরও বেশি সময় ধরে কেন্দ্রীয় বাহিনী থাকার দরকার আছে।’ কিন্তু সেখানেই কেন্দ্রের আইনজীবী আদালতকে জানান, রাজ্যের দেওয়া হিসাবই বলেছে, বিভিন্ন জেলা থেকে রোজ ভোট পরবর্তী হিংসার অভিযোগ দায়ের হচ্ছে। অর্থাৎ পরিস্থিতি এখনও শুধরোয়নি। তাই রাজ্যে এখনও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা দরকার।

এর পাল্টা রাজ্যের আইনজীবী প্রশ্ন তোলেন রাজ্যের অমতে এতদিন ধরে আদৌ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যায় কি না তা নিয়ে। এ ব্যাপারে দু’পক্ষের যুক্তি এবং পাল্টা যুক্তির পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সংক্রান্ত পুরনো রায়ের উদাহরণও টেনে আনা হয় আদালতে। কিন্তু কোনও পক্ষেরই যুক্তি শেষ পর্যন্ত অকাট্য মনে হয়নি আদালতের। শুক্রবার তাই শুনানি মুলতবি রাখে আদালত। একই সঙ্গে জানায়, রাজ্য নিজেই যেখানে ভোটপরবর্তী হিংসাব অভিযোগের হিসাব দিচ্ছে, তাতে স্পষ্ট কেন্দ্রীয় বাহিনী এখনও রাজ্যে মোতায়েন থাকা দরকার। এই মর্মে আদালত এ সংক্রান্ত পূর্বনির্দেশই আপাতত বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার পর্যন্ত ওই নির্দেশ বহাল রাখা হবে বলে জানিয়েছে আদালত। ফলে রাজ্য কেন্দ্রীয় বাহিনীর থাকার মেয়াদ বেড়েছে আরও ৫ দিন। অর্থাৎ ২৬ জুন পর্যন্ত।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা