মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট মামলায় রিপোর্ট জমা দিল কেন্দ্র

এটিসি'কে নিম্ন আদালত নির্দেশ দিয়েছিল, তদন্তকারী দলের হাতে বিমানের ভিডিওগ্রাফি তুলে দেওয়ার জন্য। তবে সেই ভিডিওগ্রাফি জমা পড়েনি এখনও।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE) বিমান বিভ্রাট মামলায় আদালতে রিপোর্ট জমা দিল কেন্দ্র। তবে জমা পড়ল না ভিডিওগ্রাফি। আদালতে (HIGH COURT) হলফনামা জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও। পরবর্তী শুনানি হবে ৩ সপ্তাহ পরে।

গত ৪ মার্চ বারাণসী সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো  নির্বাচনী প্রচার করেছিলেন সমাজবাদী পার্টির হয়ে। আর তা থেকে কলকাতা ফেরার সময় দেখা যায় বিভ্রাট। দমদম বিমানবন্দরে বিমান (plane) নামার ১৫ মিনিট আগে দেখা যায় সমস্যা। শুরু হয় প্রচণ্ড ঝাঁকুনি। সেই সঙ্গে দুলতে শুরু করে উড়ান। শুধু তাই নয় মুহূর্তের মধ্যে ১০০ মিটার পর্যন্ত হঠাৎ করে নেমে আসে বিমানটি।

এই বিভ্রাটের কথা জানিয়েই রাজ্য সরকারের পক্ষ থেকে তদন্ত দাবি করা হয়েছিল। সমস্ত বিষয়টি জানানো হয়েছিল ডিজিসিএ’কে। প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়েছিল, খারাপ আবহাওয়ার জন্য এই ধরণের ঘটনা ঘটেছে।  এরপর বিস্তারিত রিপোর্ট চেয়েছিল আদালত। সেই রিপোর্টটি জমা পড়ল আজ।

প্রসঙ্গত, আইনজীবী বিপ্লব চৌধুরী কলকাতা হাইকোর্টে গত ১০ মার্চ দায়ের করেন জনস্বার্থ মামলা। তিনি বলেছেন, গত ২০১৬ সালেও মুখ্যমন্ত্রী বিমানে বিভ্রাট দেখা দিয়েছিল। তারপর আবারও বিভ্রাট। এই কারণেই তিনি নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

উল্লেখ্য, ২০১৬ সালের বিমান বিভ্রাটের সময় রাজ্য গঠন করেছিল  বিশেষ তদন্তকারী দল। এটিসি’কে নিম্ন আদালত নির্দেশ দিয়েছিল, তদন্তকারী দলের হাতে বিমানের ভিডিওগ্রাফি তুলে দেওয়ার জন্য। তবে সেই ভিডিওগ্রাফি জমা পড়েনি এখনও।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা