কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির পরিকল্পনা স্থগিত

রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির পরিকল্পনা স্থগিত করল রাজ্য সরকার। আপাতত এই প্রক্রিয়া স্থগিত রাখল শিক্ষা দফতর।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির পরিকল্পনা স্থগিত করল রাজ্য সরকার। এ বছর আপাতত এই প্রক্রিয়া স্থগিত রাখল শিক্ষা দফতর। মঙ্গলবার সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করার পর এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মঙ্গলবার সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন। সেই বৈঠকেই কলজে-বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। সেখানে উপাচার্যরা জানান, এই পদ্ধতিতে নির্ভুল হতে আরও সময় প্রয়োজন। আর উপাচার্যদের সেই বক্তব্যের ওপর ভিত্তি করে শিক্ষামন্ত্রী জানিয়ে দেন এ বছর আপাতত স্থগিত করা হচ্ছে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া। অর্থাৎ পুরনো পদ্ধতিতেই এ বছর রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি নেওয়া হবে পড়ুয়াদের।

এদিন এই বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মিটিং ছিল। কথা প্রসঙ্গে ওঁরা জানালেন যে, কোভিডের পর নতুন কেন্দ্রীয় অনলাইন সিস্টেমে সড়গড় হতে আরও মাস পাঁচ ছয় সময় লাগবে। কিন্তু দেখা যাচ্ছে যে, সিবিএসই, আইসিএসই, হায়ার সেকেন্ডারি রেজাল্ট সব বেরিয়ে যাচ্ছে এখন। আমরা তখন সিদ্ধান্ত নিলাম, উপাচার্যরা যখন অসুবিধা আছে বলে বলছেন আমরা পাঁচ ছ মাস দেরি করা, মানে পরবর্তী সেশনে চলে যাওয়া। এই বছরটা যেহেতু কোভিডের পর, আমরা তাই সিদ্ধান্ত নিলাম নতুন সিস্টেমে যদি অসুবিধা হয় তাহলে এ বছরটা হবে না। সামনের বছর থেকে এটা আমরা লাগু করব।’ একইসঙ্গে শিক্ষামন্ত্রী এদিন বলেন, ‘আমরা মুখ্যমন্ত্রীর অনুমোদন নিয়ে এগিয়ে ছিলাম। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, সমস্যা হচ্ছে। অনেকগুলি ক্যাটেগরির ব্যাপার রয়েছে। উপাচার্যরা নির্ভুল হতে চাইছেন।’

‘জীবন বাজি রেখে ভোট লুঠ রুখব,’ রেজিনগরে নির্বাচনের আগে হুঙ্কার হুমায়ুনের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

তেল নয়, জল দিয়ে বানান রাজস্থানি ঝাল লঙ্কার আচার, জানুন রেসিপি

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

এ কী কাণ্ড! রক্তমাখা হাতে গাড়ি চালাচ্ছেন রণবীর, পর্দার ‘রাম’-এর ছবি দেখে শোরগোল নেটমহলে

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

শান্তিপুরে ভয়াবহ গঙ্গা ভাঙন, ভিটেমাটি হারা একাধিক পরিবার

কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী!

বিহারে জঙ্গলরাজ, এবার সমস্তিপুরে সঙ্গী যুবককে মারধরের পর তরুণীর শ্লীলতাহানি

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

Uber চালক থেকে এশিয়ান গেমসে পদক জয়, সলমন খানের উত্থানের গল্প চোখে জল আনবে

‘আমি পাকিস্তান থেকে এসেছি, তোমাকে ভালবাসি’, সঞ্জুকে দেওয়া পাক ভক্তের বার্তা ভাইরাল

SSKM হাসপাতালে ওপিডির টিকিট পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৩