রিপোর্ট তলব, ১০০ দিন কাজ বন্ধ রাখার নয়া ‘কৌশল’ কেন্দ্রের

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় ১০০ দিনের কাজ চালু করতে হবে। এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু সেই নির্দেশ দেওয়ার পরেও বোধোদয় হয়নি কেন্দ্রের। সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পরেও ১০০ দিনের কাজ বন্ধ রাখাতে নয়া কৌশল নিয়েছে কেন্দ্র। গ্রামোন্নয়ন মন্ত্রকে নতুন করে অ্যাকশন টোকেন রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। এক মাসের মধ্যে এই রিপোর্ট জমা করতে হবে।

বলা হয়েছে, এই প্রকল্পে অনিয়ম হয়েছে। তার বিরুদ্ধে রাজ্যএর পদক্ষেপ সন্তোষজনক হয়নি। গত মঙ্গলবার রাজ্যকে চিঠি পাঠানো হয়েছে। বলা হয়েছে, চলতি বছরে জুলাই মাসে রাজ্য যে রিপোর্ট পাঠিয়েছে তা সন্তোষজনক নয়। ১৯ জেলার ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার কোনও প্রমাণ মেলেনি। স্বচ্ছতা ও আর্থিক শৃঙ্খলা নিয়ে যা পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই বিষয়ে জানতে চাওয়া হয়েছে। নবোন্নের দাবি, টাকা আটকে রাখতেই আদালত নির্দেশ দেওয়ার পরেও ফের এটিআর চেয়ে পাঠিয়েছে কেন্দ্র। রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, কেন্দ্রের এই চিঠি এবং প্রতিটি দাবি ভিত্তিহীন। অনিয়মের অভিযোগে একাধিক আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ২৫টির বেশি এটিআর জমা দেওয়া হয়েছে।

এর থেকে স্পষ্ট, আদালতের নির্দেশ সত্ত্বেও এখনই বাংলায় কার্যকর হওয়া মনরেগা আইনের ২৭ নম্বর ধারা তুলতে নারাজ মোদি সরকার। ফলে নতুন করে অনিশ্চয়তার মুখে রাজ্যে এই প্রকল্প শুরুর বিষয়টি। অবিলম্বে একশ দিনের কাজ চালু করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। ১০০ দিনের কাজ শুরু করতে কোনও আইনি বাধা নেই। তাই যত দ্রুত সম্ভব কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। কাজ শুরু করার কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। ১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে আগেই ধাক্কা খেয়েছিল কেন্দ্র। এতে বড় জয় দেখছে রাজ্যের শাসকদল। বহুদিন ধরে ১০০দিনের কাজ চালুর দাবি জানাচ্ছিল তৃণমূল। এবার সেই নির্দেশই দিয়েছে কলকাতা হাইকোর্ট।

পিছু নেওয়া গাড়িকে দূরে থাকতে বলাই কাল! ভয়ংকর পরিণতি বাইক আরোহী তরুণীর

গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন  

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস