চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চার বছর পর ঘরের মাঠে ইস্টার্ন রেলকে ৫-১ গোলে হারাল ইস্টবেঙ্গল

নিজস্ব প্রতিনিধি: চার বছর পরে বৃহস্পতিবার ঘরের মাঠে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। আর ঘরের মাঠে প্রতিপক্ষ ইস্টার্ন রেলকে নিয়ে কার্যত ছেলেখেলা করল বিনো জর্জের ছেলেরা। ৫-১ গোলে জিতল লাল হলুদ। জোড়া গোল করেন আমন সিকে।  গোল পেলেন অভিষেক কুঞ্জুম, গুইতে ভানলালপেকা এবং রাজিবুল।

কলকাতা ফুটবল লিগে জুনিয়র দল নামিয়েছে লাল হলুদ শিবির। এদিন খেলোয়াড়দের মানসিকভাবে উজ্জীবিত করতে ম্যাচ শুরুর আগে ড্রেসিংরুমে হাজির হন নয়া কোচ কার্লোস কুয়াদ্রাত। খেলোয়াড়দের ভোকাল টনিক দেন। আর তাতেই উজ্জীবিত হয়ে নিজেদের উজাড় করে দিলেন দীপ সাহা-আমন-অভিষেক কুঞ্জুমরা। ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকেন। ২০ মিনিটে দীপ সাহার শট পোস্টে লেগে ফিরে আসার পরে বল রেলের জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন অভিষেক কুঞ্জুম। ৩১ মিনিটে ব্যবধান বাড়ান গুইতে। বক্সের বাইরে থেকে আলগা বল পেয়ে ভাল শটে গোল করেন মণিপুরের ফুটবলার। ৩৬ মিনিটে দলের তৃতীয় গোল করেন আমন সিকে।

প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকার সুবাদে দ্বিতীয়ার্ধের শুরু থেকে আরও আগ্রাসী হয়ে ওঠেন লাল-হলুদের জুনিয়র ফুটবলাররা। মুহুর্মুহু আক্রমণ তুলে নিয়ে যান রেলের বক্সে। কিন্তু আচমকাই গোল করে ব্যবধান কমান   ইস্টার্ন রেলের সাগর কুমার। ওই গোল ইস্টবেঙ্গল ফুটবলারদের আত্মমর্যাদায় আঘাত হানে। ফের তেড়েফুঁড়ে ওঠেন অভিষেক কুঞ্জুম-রাজিবুলরা। ৭৮ মিনিটে ফের ইস্টার্ন রেলের জালে বল গলান আমন। ম্যাচ শেষের তিন মিনিট আগে গোল কুশ ছেত্রীর নিখুঁত পাস থেকে গোল করতে ভুল করেননি রাজিবুল মিস্ত্রি।

Published by:

Share Link:

More Releted News:

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

‘প্রিভেন্টিভ ডিটেনশনের কোনও পরিস্থিতি নেই’, ৮০০ কর্মী গ্রেফতারের মামলার রায় স্থগিত

বৃষ্টি নাকি ভ্যাপসা গরম? ভোটের লাইনে দাঁড়ানোর আগে জানুন কেমন থাকবে আবহাওয়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে নামার আগেই শাস্তি পেলেন লিটনরা

ওয়াংখেড়েতে ক্রিকেটপ্রেমীদের স্বপ্নপূরণের সম্ভাবনা, মুখোমুখি হতে পারেন ধোনি-রোহিত

‘কলকাতা বস্তির শহর’, তিলোত্তমাকে নিয়ে অপমানজনক মন্তব্য শাহের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ