রামনবমীর মিছিল থেকে অশালীন ভাষা, ছোঁড়া হয় পাথর, হাইকোর্টে রিপোর্ট পুলিশের

চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জমা দেওয়া রিপোর্টে এই দাবি করা হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: রিষড়ায় রামনবমীর (Ram Navami) মিছিল থেকে স্থানীয়দের উদ্দেশে অশালীন ভাষা প্রয়োগের পাশাপাশি পাথরও ছোঁড়া হয়েছিল। রিষড়াকাণ্ডে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) পুলিশের তরফে যে রিপোর্ট (Report) পেশ করা হয়েছে, সেখানে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।

চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জমা দেওয়া রিপোর্টে দাবি করা হয়েছে, ২ এপ্রিল রিষড়ায় রামনবমীর মিছিল থেকে স্থানীয়দের উদ্দেশে অশালীন ভাষা প্রয়োগ করা হয়েছিল। একইসঙ্গে মিছিলে অংশগ্রহণকারী অনেকে তরোয়াল, আগ্নেয়াস্ত্র প্রদর্শন করেছিল। শুধু তাই নয়, রামনবমীর মিছিলে নিষিদ্ধ ডিজে বক্সও বাজানো হয়েছে বলে রিপোর্টে জানিয়েছে পুলিশ। মিছিল থেকেই ইট-পাথর ছোঁড়া হয় প্রথমে। যার পালটা স্থানীয়রাও পরে ইট-পাথর ছোঁড়ে। দুই পক্ষের মধ্যে এমন সঙ্ঘর্ষের পরিস্থিতি তৈরি হওয়ার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় পুলিশকে। 

রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, রামনবমীর মিছিলের পরদিন ৩ এপ্রিল এলাকায় শান্তি ফিরিয়ে আনতে ৪ নম্বর রেলগেট এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী। কিন্তু সেখানে প্রায়  ৫০০ থেকে ৬০০ স্থানীয় মানুষ জমায়েত করে পুলিশের উদ্দেশে অশালীন মন্তব্য করে। এমনকি পুলিশকে লক্ষ্য করে ইট পাথরও ছোঁড়া হয়। শুধু তাই নয় বাঁশ লাঠি নিয়ে পুলিশের উপর আক্রমণ করা হয়। সরকারি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাধ্য হয়ে কাঁদানে গ্যাস, স্ট্যাম্প গ্রেনেড, রবার বুলেট ব্যবহার করে।

পুজোর আগে সস্তায় ৫৫ ইঞ্চির Mini LED স্মার্ট টিভি আনল Kodak

পুজোয় অফবিট ট্যুর, গহীন অরণ্যের মাঝে ঘুরে আসুন মারোমার জঙ্গল

শুধু স্বাদ নয়, শরীরের জন্যও উপকারী! ত্বকের সুরক্ষায় কার্যকরী এই ফল

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

শুক্রের কন্যায় গোচর, আগামী ১৭ দিন ধন-সম্পত্তি উপচে পড়বে ৯ রাশির জাতকদের

আজকের রাশিফল: লক্ষ্মীর আশীর্বাদে আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন…

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে