দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চাঁদের হাট

নিজস্ব প্রতিনিধিঃ গত কয়েকদিন থেকেই নন্দন চত্বর জুড়ে চলছে জোরকদমে চলছে প্রস্তুতি। কিসের, অবশ্যই ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। আজ থেকে শুরু হল ২৯ তম কলকাতা চলচ্চিত্র উৎসব। যা চলবে আগামী ১২ ডিসেম্বর। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিকেল ৫ টা থেকে শুরু হয়েছে এই অনুষ্ঠান। প্রতি বছরই এই উৎসবকে ঘিরে চলে একাধিক উত্তেজনা। উদ্বোধনী অনুষ্ঠানে কাকে আনবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাই দেখার অপেক্ষায় থাকেন গোটা রাজ্যবাসী। বিশেষ করে বলিউড শিল্পীরা মমতার ডাকে পৌঁছন চলচ্চিত্র উৎসবে। এটাই যেন কলকাতা মানুষদের জন্যে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরম পাওয়া। আর তিনিও রাজ্যকে উন্নত করতে চূড়ান্ত পর্যায়ে যেতে প্রস্তুত থাকেন সবসময়। এবার মমতার ভাবনায় অরিজিতের কন্ঠে তৈরি হয়েছে উৎসবের থিম। গত বছর কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনীতে বলিউডের অনেকে উপস্থিত থাকলেও এবার সেই সংখ্যাটা খানিকটা কমেছে। সকাল সকাল কলকাতায় উড়ে এসেছেন বলিউড সুপারস্টার সলমান খান, অনিল কাপুর, সোনাক্ষী সিনহা, শত্রুঘ্ন সিন্‌হা, মহেশ ভাট।

এছাড়াও বাংলার তারকাদের মধ্যে রয়েছেন, রাজ চক্রবর্তী, সায়ন্তিকা বন্দোপাধ্যায়, মিমি চক্রবর্তী, মাধবী মুখোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, চিরঞ্জীত চক্রবর্তী, সাবিত্রী চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, সন্দীপ রায়, বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়াও এদিন উদ্বোধনী অনুষ্ঠানে রাজনৈতিক বিভাগের মধ্যে আরও রয়েছেন, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, H. K দ্বিবেদী। আর সকলের মধ্যমণি হয়ে বসে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান শুরু হতেই বলিউডের একাধিক তারকাকে সম্বর্ধনা দিয়েছেন বাংলার তারকারা। যেখানে, সায়ন্তিকাকে সম্বর্ধনা দিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়কে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

টোটা রায় চৌধুরী দিলেন পরাণ বন্দোপাধ্যায়কে, নুসরত দিলেন রঞ্জিত মল্লিককে।আর রাজ চক্রবর্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দিলেন সলমান খান, সোনাক্ষী সিনহা, ও অনিল কাপুরকে। তবে এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অনেক মুখ বদলেছে। চেয়ারম্যানের আসন থেকে সরে দাঁড়িয়েছেন রাজ চক্রবর্তী।সেই জায়গায় এসেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর সঞ্চালনায় আছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, জুন মালিয়া। ইতিমধ্যেই শত্রুঘ্ন সিনহা এবং সোনাক্ষী সিনহা তাঁদের বক্তব্য শেষ করেছেন। এদিন অরিজিৎ সিংয়ের কণ্ঠে অনুষ্ঠানের থিম সংয়ে মেতে উঠেলেন অতিথিরাও। সেই আনন্দ-আগ্রহ দুই সঞ্চালক জুন মালিয়া এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়ের চোখ এড়ায়নি।  তাঁদের অনুরোধেই সেই গানে মঞ্চে নেচে উঠলেন সলমন খান, অনিল কাপুর, মহেশ ভাট এবং সোনাক্ষী সিনহারা। হাসিমুখে পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এ হেন দৃশ্য বিরল।এবার অপেক্ষার পালা সলমানের কথা শোনার। উল্লেখ্য, দিন কয়েক আগেই বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খানকে বদলে সৌরভ গঙ্গোপাধ্যায়কে করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

সৌরভের পরিবর্তে ‘দাদাগিরি’ সঞ্চালনায় এবার লিয়েন্ডার পেজ কিংবা দেব!

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ