৩ বছর ৮ মাসে বিশ্বরেকর্ড গড়ল বাংলার এই খুদে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বয়স মাত্র ৩ বছর ৮ মাস। আর তাতেই গড়লেন বিশ্বের কনিষ্ঠতম  দাবাড়ু। তিনি হলেন বাংলার কৈখালির অনীশ সরকার। সে ভেঙে দিয়েছে  ভারতেরই তেজস তিওয়ারির রেকর্ড। জানা গিয়েছে, ছোট থেকে অনীশের দাবাই ধ্যানজ্ঞান। সারা দিন কেটে যায় পড়াশোনা আর দাবা নিয়েই।

গত মাসে রাজ্য স্তরের অনূর্ধ্ব ৯ এবং অনূর্ধ্ব ১৩ দুটি বিভাগের প্রতিযোগিতায় অংশ নিয়েছিল অনীশ।  পরপর দুই ম্যাচে ফিডে রেটিংপ্রাপ্ত দাবাড়ুকে চেকমেট করে রেকর্ড গড়ার দিকে এগিয়  গেল বাংলার এই খুদে দাবাড়ু। শুধু তাই নয়  রাজ্যের অনূর্ধ্ব-৯ দাবা প্রতিযোগিতায় রেটিং থাকা দুই দাবাড়ুকে হারিয়ে দিয়েছে অনীশ। পেয়েছে ১৫৫৫ ফিডে এলো রেটিং । তবে অনীশ এতটাই ছোট যে চেয়ার বসে ঘুঁটিতে হাত পায় না। চেয়ারের ওপর বসে খেলতে হয়। আর তাতেই অনীশকে ঘিরে শুরু হয়েছে আকাশ ছোঁয়ার স্বপ্ন ।

অনীশ সেন্ট জেমস স্কুলের লোয়ার নার্সারির ছাত্র। বাবা স্কুলে অঙ্কের শিক্ষক। মা গৃহবধূ। ছেলের কৃতিত্বে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বাবা-মা। অনীশের মা জানান , ‘ও তো খুব ছোট থেকেই সব কিছু মুখে দেওয়ার অভ্যেস। তাই দাবা নিয়ে বসিয়ে দেওয়া হত ওকে। ইউটিউব দেখে দেখে খেলা শিখত। তাই দাবার প্রতি ওঁর ভালোবাসা দেখেই দিব্যেন্দু বড়ুয়ার কাছে নিয়ে যাই। সেখানেই অনীশের দাবাতে হাতেখড়ি।‘ শুধু তাই নয় অনীশের মা আরও জানান,’ দাবা খেলতে গিয়ে হেরে গেলে চাই মটন বিরিয়ানি, জিতলে চাই চিকেন বিরিয়ানি। তাতেই বুঝতে পারতাম ছেলে খেলায় জিতবে না হারবে।‘  তবে  অনীশের এই সাফল্যে আনন্দিত তাঁর শিক্ষক দিব্যেন্দু বড়ুয়া।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল