এক কোটি রুদ্রাক্ষ দিয়ে তৈরি হচ্ছে চেতলা অগ্রণীর মণ্ডপ, টানা ১০ দিন মিলবে দর্শনের সুযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: একমুখী থেকে বহুমুখী এক কোটির বেশি রুদ্রাক্ষ সহযোগে গড়ে উঠছে চেতলা অগ্রণীর পুজো মণ্ডপ।এবারের থিম অমৃত কুম্ভের সন্ধানে। টানা ১০ দিন মিলবে দর্শন করার সুযোগ। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে চেতলা অগ্রণী ক্লাবের(Chetla Agrani Club) পক্ষ থেকে এই কথা জানান কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim)।এই বছর ৩৩ বছরের পুজো। এতো সংখ্যক রুদ্রাক্ষ এসেছে নর্থ বেঙ্গল, নর্থ ইস্ট, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নেপাল ভুটান থেকে। ভিড় সামলাতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। মহালয়ার দিন চেতলায় দুর্গা প্রতিমার চক্ষুদান করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।২৪ সেপ্টেম্বর থেকে জনসাধারণের জন্য দ্বার উন্মোচন করে দেওয়া হবে। সুব্রত ব্যানার্জি শিল্পী।

গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে বাংলার পুজোর বিরাট অবদান বলে মন্তব্য ফিরহাদ হাকিমের। কলকাতার মেয়র এর সাধারণ মানুষের কাছে একটাই অনুরোধ টানা ১০ দিন এই মহাকুম্ভের পূজা মন্ডপ দর্শন করার সুযোগ মিলবে। শুধু তাই নয়, এরপর চেতলা অগ্রণীর দুর্গা প্রতিমা রেড রোডের কার্নিভালে যাবে। ফলে সেখানেও প্রতিমাকে দেখার সুযোগ মিলবে জনসাধারণের। পুজো উদ্যোক্তাদের দাবি তারা এই মহাকুম্ভ গড়ে তুলছেন কোন পুরস্কার পাওয়ার লক্ষ্যে নয়। তাদের একটাই লক্ষ্য সাধারণ মানুষ যাতে এসে দেখে খুশি হন। আনন্দিত হন। এটাই তাদের বড় পুরস্কার।

ফিরহাদ হাকিম দাবি করেন, দুর্গা পুজোয় শিল্পীদের পাশাপাশি বিভিন্ন কাজে যুক্ত শ্রমিকরা, যারা গ্রামে ধান রুইয়ে কলকাতায় চলে আসেন তারা এ কদিন কাজ করে মাথাপিছু ৫০ থেকে ৬০ হাজার টাকা রোজগার করে ফের গ্রামে ফিরে যান পুজোর পর। গ্রামের প্রান্তিক মানুষদের ক্রয় ক্ষমতা বাড়ানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় প্রতিপূজো উদ্দোক্তাদের যে আর্থিক অনুদান দেন সেটাই এই আর্থিক পিছিয়ে পড়া মানুষদের বড় সাহায্য হয়ে দাঁড়ায়। এটাই মূল লক্ষ্য রাজ্য সরকারের।

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো