‘দলের প্রতিষ্ঠা-লগ্ন থেকে প্রাণপাত করেছেন’, মুকুল রায়ের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি : মুকুল রায়ের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের। তাঁর একসময়ের সতীর্থের প্রয়াণে অত্যন্ত ব্যথিত তিনি। নিজের সোশ্যাল মিডিয়াতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। বর্তমানের তৃণমূল সরকারের তৈরির পিছনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়ের সহসা প্রয়াণের সংবাদে বিচলিত ও মর্মাহত বোধ করছি। তিনি আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ছিলেন, বহু রাজনৈতিক সংগ্রামের সহযোদ্ধা ছিলেন। তাঁর বিদায়ের খবর আমাকে বেদনাহত করেছে। প্রয়াত মুকুল রায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা-লগ্ন থেকে দলের জন্য প্রাণপাত করেছেন। তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন, দলের সর্বস্তরে তাঁর গ্রহণযোগ্যতা ছিল। পরে তিনি ভিন্ন পথে যান, আবার ফিরেও আসেন। বাংলার রাজনীতিতে তাঁর অবদান এবং সাংগঠনিক দক্ষতার কথা ভোলার নয়। দলমত নির্বিশেষে তাঁর অভাব অনুভব করবে রাজনৈতিক মহল। এই অভিজ্ঞ নেতা ও সহকর্মীর পরিবার ও অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। শুভ্রাংশুকে বলব, মন শক্ত করো: এই সংকটে আমরা তোমার সঙ্গে আছি। 

আরও পড়ুন-‘….যুগের অবসান’ মুকুল রায়ের প্রয়াণে শোকপ্রকাশ অভিষেকের

তৃণমূলের ‘মুকুল’ ফোটার সময় থেকেই  মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক। যুব কংগ্রেস নেতা হিসাবে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন মুকুল রায়। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরিচয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদির সম্মান দিতেন। প্রতি বছর ভাইফোঁটা দিতেন মুখ্যমন্ত্রী। তবে শেষ কয়েক বছরে সেই রীতিতে ছেদ পড়েছিল। তৃণমূলে ফিরে আসার পরে রাজনীতির ময়দানে খুব বেশি দেখা যায়নি তাঁকে। কাঁচড়াপাড়ার ছেলে হয়ে উঠেছিলেন একসময়ে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তাঁর প্রয়াণে শোকস্তব্দ মুখ্যমন্ত্রী। যাঁকে একসময় ভাইফোঁটা দিতেন, আজ তাঁরই মৃত্য়ুসংবাদ তাঁকে নাড়িয়ে দিয়েছে। 

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

মেসিকাণ্ডে অবশেষে থানায় হাজিরা অরূপ বিশ্বাসের

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

জলের মাঝখানে দাঁড়িয়ে রাজপ্রাসাদ! জানেন দেশের কোথায় অবস্থিত এই ওয়াটার প্যালেস?

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?