‘….যুগের অবসান’ মুকুল রায়ের প্রয়াণে শোকপ্রকাশ অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি : বঙ্গ রাজনীতির এক সময়ের ‘চানক্য’ মুকুল রায়ের প্রয়াণে শোক প্রকাশ রাজনৈতিক মহলের। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শোক জ্ঞাপন করেছেন, তাঁর একসময়ের সঙ্গী শুভেন্দু অধিকারী থেকে কুনাল ঘোষ ও দিলীপ ঘোষও।  

নিজের এক্সহ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন, মুকুল রায়ের মৃত্যুতে বাংলার রাজনৈতিক ইতিহাসের এক যুগের অবসান ঘটল। তিনি ছিলেন বিশাল অভিজ্ঞতাসম্পন্ন একজন প্রবীণ নেতা। তাঁর অবদান রাজ্যের জনসাধারণ ও রাজনৈতিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ পর্যায় গঠনে সাহায্য  করেছিল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা স্তম্ভ হিসেবে, তিনি গঠনমূলক দায়িত্ব পালন করেছেন। সংগঠনের সম্প্রসারণ ও সুসংহতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। জনসাধারণের প্রতি তাঁর নিষ্ঠা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা। তাঁর আত্মার চির শান্তি কামনা করি।

 

শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন,  প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মুকুল রায়ের প্রয়াণে শোকাহত। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও সমাজসেবামূলক প্রচেষ্টা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর পরিবার ও সমর্থকদের প্রতি সমবেদনা জানাই। ওঁ শান্তি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন তাঁর একসময়ের সতীর্থ শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ সহ অন্যান্যরা। শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, প্রবীণ রাজনীতিবিদ শ্রী মুকুল রায়ের দুঃখজনক মৃত্যুতে গভীরভাবে মর্মাহত। তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা। তাঁর আত্মার চির শান্তি কামনা। ওম শান্তি। মুকুল রায়ের সঙ্গে নিজের সম্পর্কের কথা প্রকাশ করেছেন কুণাল ঘোষ। তিনি লিখেছেন, তৃণমূলের সঙ্গে মুকুল রায়ের সম্পর্কের কথাও। মুকুল রায়ের তৃণমূল ছাড়াকে বড় ভুল বলেও মনে করেছেন তিনি। বিজেপি নেতা দিলীপ ঘোষও এদিন তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন।

আরও পড়ুন-‘দলের প্রতিষ্ঠা-লগ্ন থেকে প্রাণপাত করেছেন’, মুকুল রায়ের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

রবিবার রাত প্রায় দেড়টা নাগাদ সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ছেলে শুভ্রাংশু রায় বাবার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন। মৃত্যুকালে মুকুল রায়ের বয়স হয়েছিল ৭১ বছর। প্রায় ৬০০ দিন হাসপাতালে ভর্তি ছিলেন পোড়খাওয়া এই রাজনীতিবিদ। 

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, বড় ঘোষণা ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলবেড়িয়ায়‌,৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা