নবমীর সন্ধ্যায় কালীঘাট মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী, বাজালেন কাঁসর-ও

Share:

নিজস্ব প্রতিনিধি: নবমীর সন্ধ্যায় বুধবার কালীঘাট মন্দিরে আচমকাই হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দিরের পুরোহিতদের সঙ্গে সন্ধ্যারতিতে অংশ নেন তিনি। এমনকি আরতির সময়ে কাঁসর-ও বাজাতে দেখা গেল। আরতি শেষে ফের সোজা কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে চলে যান তিনি। তবে মন্দিরে ঢোকার এবং বেরনোর সময়ে সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি রাজ্যের প্রশাসনিক প্রধান। ফলে মায়ের কাছে কি চাইলেন, তা জানা যায়নি।

অন্যদিকে, দেখতে দেখতে শেষের লগ্নে পুজো। রাত পোহালেই বিজয়া দশমী। মা দুর্গাকে বিদায় জানানোর পালা। তাই বুধবার সকাল থেকেই মন খারাপ ছিল বাঙালির। তবে সেই মন খারাপকে তোয়াক্কা না করে আকাশে-বাতাসে বিদায়ের সুর বেজে ওঠার আগেই নবমী নিশিতে ভিড় জমিয়েছেন মণ্ডপে-মণ্ডপে। রাত যত বাড়ছে ততই কলকাতা ও সংলগ্ন এলাকার রাজপথের দখল নিয়েছে জনস্রোত। কারও হাতে রেনকোট আবার কারও সঙ্গী ছাতা। কেউ আবার মাথা ঢেকেছেন পলিথিনের প্যাকেটে।

এদিন সকালেও কলকাতা-সহ জেলায়-জেলায় আকাশ ছিল রৌদ্রোজ্জ্বল। আলিপুর আবহাওয়া অফিস দুর্যোগের আগাম আভাস দিলেও তা বিশ্বাস করতে চাননি উ‍ৎসবে মাতোয়ারা সাধারণ মানুষ। তবে অনেকেই ঝুঁকি নেননি। তেড়েফুঁড়ে বৃষ্টি নামার আগেই বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের নিয়ে নেমে পরেছেন রাস্তায়। ঢুঁ মেরেছেন মণ্ডপে-মণ্ডপে। ফলে দুপুর থেকেই দর্শনার্থীদের ভিড়ে গমগম করছিল কলকাতার নামী-দামী পুজোমণ্ডপ।

দুপুর তিনটের পরেই বদলে যায় আকাশের চেহারা। আচমকাই সূর্যৃইমামাকে আড়াল করে উঁকি দেয় কালো মেঘ। এক সময়ে মনে হচ্ছিল আকাশ ভেঙে ঝমঝমিয়ে নামবে বৃষ্টি। যদিও তেমনটা হয়নি।  বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়। তাতে কিছুটা হলেও বাধ সাধে ঠাকুর দেখা। তবে ফের পরিস্থিতির উন্নতি হওয়ায় বিকেলেই নিজেদের চার দেওয়ালের মধ্যে বন্দি না রেখে খোলা আকাশের নিচে বেরিয়ে পড়েন উ‍ৎসবের মেজাজে থাকা আমজনতা। অন্যান্য দিনের মতোই ভিড় লক্ষ্য করা গিয়েছে অর্জুনপুর আমরা সবাই, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, দক্ষিণ দাঁড়ি ইয়ুথ অ্যাসোসিয়েশন, তেলেঙ্গাবাগান করবাগান যুববৃন্দ, হাতিবাগান সর্বজনীন-সহ উত্তর কলকাতার বিখ্যাত পুজোমণ্ডপগুলিতে। একই দৃশ্য দেখা গিয়েছে মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার, কলেজ স্কোয়ার মহম্মদ আলি পার্কেও।

গতকাল অষ্টমীর বিকেল থেকেই ভিড়ে উত্তর ও মধ্য কলকাতাকে টেক্কা দিয়েছিল দক্ষিণ কলকাতার পুজোমণ্ডপগুলি। এদিনও তার ব্যতিক্রম ঘটেনি। চেতলা অগ্রণী নিউ আলিপুর সুরুচি সংঘ ত্রিদঅরা সম্মিলনী, দেশপ্রিয় পার্ক ও মুদিয়ালী ক্লাবের মণ্ডপে শুধু কালো মাথার ভিড়। যে দিকেই তাকানো যাচ্ছে না কেন, শুধু মানুষ আর মানুষ। ভিড়ে থমকে গিয়েছে একাধিক রাস্তায় যান চলাচল। ‘নবমী নিশি’র আনন্দ মাটি হতে দেওয়া যাবে না-এমন এক শপথ নিয়েই রাজপথে নেমেছে মানুষ।

 

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক

টানা বৃষ্টিতে শিলিগুড়ি-সিকিম ‘লাইফ লাইনে’ ধস, অবরুদ্ধ ২০ মাইল এলাকা, বাড়ছে তিস্তার জলস্তর

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

বিছানায় স্ত্রীয়ের রক্তাক্ত দেহ, ফ্যানের সঙ্গে ঝুলছে স্বামী! ঘরে ঢুকতেই চক্ষুচড়কগাছ পুলিশের

উপনির্বাচনের আগে প্রতীক ‘খাম’ নিয়ে টানাপোড়েন, নির্বাচন কমিশনকে কটাক্ষ হাইকোর্টের

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী!

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান