সৌজন্য দেখিয়ে রাজভবনে রাজ্যপালের চা-চক্রে হাজির মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: উপাচার্য নিয়োগ থেকে শুরু করে বন্দিমুক্তির ফাইলে অনুমোদন না দেওয়া নিয়ে নবান্নের সঙ্গে রাজভবনের সঙ্ঘাত তুঙ্গে পৌঁছেছে। সোমবারও বেহালার সভা থেকে রাজ্যপালকে ‘প্রজার পার্ট’ না করার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সেই তিনিই সৌজন্য দেখিয়ে রাজ্যপাল আয়োজিত চা-চক্রে যোগ দিলেন। পৌনে এক ঘন্টার কাছাকাছি ছিলেন।

প্রতি বছরই স্বাধীনতা দিবসের বিকেলে বিশিষ্টজনদের চা-চক্রে আপ্যায়িত করেন রাজ্যের সাংবিধানিক প্রধান। এবারও তার ব্যতিক্রম হয়নি। চা-চক্রে যোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভার সদস্য ও রাজ্যের শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু গত কয়েক দিন ধরে যেভাবে রাজ্যের সঙ্গে পায়ে পা দিয়ে সঙ্ঘাত বাঁধানোর চেষ্টা চালিয়ে গিয়েছেন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি আনন্দ বোস, তাতে মমতা-সহ রাজ্যের মন্ত্রী ও আমলারা চা চক্রে যোগ দেবেন কিনা, তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল।

এদিন বিকেলে জল্পনার অবসান ঘটিয়ে পাঁচটার সামান্য পরেই রাজভবনে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। পৌনে ছয়টা নাগাদ বেরিয়ে যান। মমতার পাশাপাশি রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যরাও হাজির হয়েছিলেন চা-চক্রে। নবান্নের এক প্রবীণ আমলার কথায়, ‘রাজ্যপালের ভূমিকায় ক্ষুব্ধ হলেও শিষ্টাচার লঙ্ঘন করতে চাননি মুখ্যমন্ত্রী। পূর্বতন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে একাধিকবার রাজ্য সরকারের সঙ্ঘাত হয়েছে। তবুও প্রতিবারই রাজ্যের সাংবিধানিক প্রধানের ডাকা চা-চক্রে যোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান