দিঘার জগন্নাথ মন্দির নিয়ে গান লিখলেন মুখ্যমন্ত্রী, গেয়েছেন মন্ত্রী ইন্দ্রনীল

Share:

নিজস্ব প্রতিনিধি: দুয়ারে মাহেন্দ্রক্ষণ। আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হচ্ছে দিঘার জগন্নাথ মন্দিরের। যদিও উদ্বোধনের দুইদিন আগে থেকেই শুরু হয়ে যাচ্ছে উৎসব। বহুল প্রতীক্ষিত মন্দিরের উদ্বোধন উপলক্ষে হাজারো ব্যস্ততার মধ্যেও বিশেষ গান লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গানের সুরও করেছেন তিনি। আর গানটি গেয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রী তথা বিখ্যাত গায়ক ইন্দ্রনীল সেন। গতকাল শুক্রবারই (২৫ এপ্রিল) মন্দিরে মঙ্গল অনুষ্ঠান ও কলসযাত্রার আয়োজন করা হয়েছিল। ওই উপলক্ষেই রাতে ‘জয় জগন্নাথ ধাম’ নামাঙ্কিত মিউজিক ভিডিওটির আনুষ্ঠানিক প্রকাশ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর ফেসবুক পাতা ও ‘এক্স’ হ্যান্ডলে মিউজিক ভিডিওটি আপলোড করা হয়েছে। তিন মিনিট ১৬ সেকেন্ডের মিউজিক ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই কয়েক লক্ষ ভিউ হয়েছে।

প্রায় ২০০ কোটি টাকা খরচ করে  নিউ দিঘা স্টেশন সংলগ্ন নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের পাশে তৈরি হয়েছে জগন্নাথ  মন্দিরটি তৈরি হয়েছে। রাজস্থান থেকে বেলেপাথর আনা হয়েছে এই মন্দিরটি তৈরির জন্য। পুরীর জগন্নাথ মন্দিরের মতোই উচ্চতা দিঘার মন্দিরটিরও। পুরীর নিয়ম মেনেই দিঘার জগন্নাথ মন্দিরেও বিশেষ ব্যবস্থা করা হয়েছে। প্রসাদের মধ্যে থাকছে স্থানীয় মিষ্টির প্রাধান্য। দিঘার পুরানো জগন্নাথ মন্দিরকে জগন্নাথের মাসির বাড়ি হিসেবে চিহ্নিত করা, জগন্নাথ-বলরাম ও সুভদ্রার জন্য তিনটি রথ নির্মাণ করা হবে। পুরীর মন্দিরের মতোই প্রতি সন্ধ্যায় ধ্বজা তোলার ব্যবস্থাও করা হবে। রথের সময়ে পুরীর মন্দিরের সামনের রাস্তা সোনার ঝাড়ু দিয়ে যেমন ঝাঁট দেওয়া হয়, দিঘাতেও তেমনই হবে। আর সেই সোনার ঝাড়ুর জন্য মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ব্যক্তিগত সঞ্চয় থেকে ৫ লক্ষ ১ টাকা দিয়েছেন।

জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে হয় তার জন্য মন্ত্রী অরূপ বিশ্বাস, পুলক রায়, স্নোহাশিস চক্রবর্তী, চন্দ্রিমা ভট্টাচার্য এবং সুজিত বসুকে ২৭ এপ্রিলের মধ্যে দিঘায় পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাঁচ মন্ত্রী ছাড়াও মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারদেরও আগে পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী পৌঁছবেন ২৮ এপ্রিল। ২৯ এপ্রিল থেকে যজ্ঞ শুরু হবে। ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে। প্রাণ প্রতিষ্ঠার দায়িত্বে থাকছেন পুরীর মন্দিরের রাজেশ দৈতাপতি। বেলা ১১টায় প্রাণ প্রতিষ্ঠা হবে।  বেলা আড়াইটে নাগাদ সরকারের তরফে অনুষ্ঠান শুরু হবে। তিনটে থেকে তিনটে বেজে ১০ মিনিটের মধ্যে মন্দিরের দ্বারোদঘাটন হবে। উদ্বোধন উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। জিৎ গঙ্গোপাধ্যায়, ডোনা গঙ্গোপাধ্যায়, অদিতি মুন্সি, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়রা অনুষ্ঠান পরিবেশন করবেন। ছয় হাজার অতিথি-দর্শকদের বসার ব্যবস্থা থাকবে। গরমের বিষয়টি মাথায় রেখে তিনটি শীততাপনিয়ন্ত্রিত হ্যাঙারের ব্যবস্থা করা হচ্ছে। দিঘায় মন্দির উদ্বোধনের সাক্ষী থাকতে যাঁরা যাবেন তাদের জন্য স্থানীয় থানাগুলিকে ‘মে আই হেল্প ইউ’ নামে ক্যাম্প করার নির্দেশ দেওয়া হয়েছে। মহাকুম্ভের মতো ভিড়ের চাপে যাতে পদপিষ্টের মতো ঘটনা না ঘটে তার জন্য পুলিশ আধিকারিকদের বিশেষ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

কাবেরি নদীর জলবণ্টন ইস্যুতে কর্নাটকে বাতিল বিজয়ের জন নয়গান’-এর শো

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

টুলুর ‘যকের ধনের’ সন্ধান, পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী

বক্সঅফিসে রেকর্ড! মুক্তির দিনেই ভারতে ৭২.৪৪ কোটি টাকা আয় করল ‘স্পাইডার-ম্যান’

মোবাইল নিয়ে হাসপাতালে প্রবেশে নিষেধাজ্ঞা, তোলা যাবে না ছবি, বড় নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

মন্তেশ্বরে বাড়ি, হাওড়ায় গেঞ্জি কারখানার শ্রমিক ছিল বর্ধমানে ধৃত জঙ্গি হামিদ

‘প্রধানমন্ত্রীকে কটূক্তি করলেই ফৌজদারি মামলা হয় না’, রুচিকা ইস্যুতে সরব CJP মুখপাত্র সৌরভ দাস

শুটিংয়ে মাধুরীকে জোর করে চুম্বন বিনোদ খান্নার, বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেতার বন্ধু

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

দীর্ঘ টানাপোড়েনে ইতি! মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টের

২১ জুলাই সমাবেশে আদালতের নির্দেশ কেন মানা হয়নি? কালীঘাট তৃণমূলকে সতর্ক করল হাইকোর্ট

প্রথম দিনেই ৭২.৪৪ কোটি টাকা আয় ‘স্পাইডার-ম্যান ব্র্যান্ড নিউ ডে’র, ভাঙল ‘পাঠান-কান্তারা’র রেকর্ড