ডেঙ্গু নিয়ে নবান্নে জরুরি বৈঠকে মুখ্যসচিব, তলব স্বাস্থ্য সচিবকে

রাজ্যে ডেঙ্গু (Dengue) পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব।মঙ্গলবার দুপুরে নবান্নে জরুরি ভিত্তিতে এই বৈঠক ডাকা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ডেঙ্গু (Dengue) পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব। মঙ্গলবার দুপুরে নবান্নে জরুরি ভিত্তিতে এই বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে স্বাস্থ্য দফতরের সচিব ও আধিকারিকদের তলব করা হয়েছে বলে সূত্রের খবর।

নবান্ন সূত্রে খবর, ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা এবং মোকাবিলায় মুখ্যসচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে মঙ্গলবার। এই জরুরি বৈঠকে স্বাস্থ্য ভবনের সচিব-সহ আধিকারিকদের ডেকে পাঠানো হয়েছে। সূত্রের খবর, রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, স্বাস্থ্য দফতরের তরফে আর কী কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা নিয়ে আলোচনা করতেই স্বাস্থ্য দফতরের আধিকারিকদের তলব করা হয়েছে। এই বৈঠকের পর রাজ্যের হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিকে বিশেষ নির্দেশ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত রাজ্যে ক্রমশ বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলি জেলার ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে। প্রতিদিন রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে স্বাস্থ্য দফতরের তরফে ডেঙ্গু মোকাবিলায় রাজ্যের বিভিন্ন জায়গায় নজরদারি টিম পাঠানো হবে বলে জানানো হয়েছে। ডেঙ্গু পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যের বিভিন্ন জেলায় যাবে বিশেষ টিম। রাজ্য স্বাস্থ্য দফতরের এই দলের কাজ মূলত, এলাকায় এলাকায় গিয়ে ডেঙ্গু পরিস্থিতি কেমন তা খতিয়ে দেখা। পাশাপাশি নির্দিষ্ট জেলায় কেমনভাবে চলছে ডেঙ্গুর চিকিৎসা, ফিভার ক্লিনিক কেমন চলছে, সেগুলি ঠিক মতো কাজ করছে কি না—এই সমস্ত বিষয় খতিয়ে দেখবে ওই দল। এই নজরদারি দলে বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকবেন।

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর