নবান্নে জরুরি বৈঠকে মুখ্যসচিব, কী নিয়ে আলোচনা?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত পাক সংঘাত নিয়ে উত্তপ্ত গোটা দেশ। এই পরিস্থিতির কারণে রাজ্যের সমস্ত জরুরি অবস্থাকালীন ক্ষমতা কার্যকর করতে চায় কেন্দ্র। এই ভয়াবহ আবহের মধ্যে রাজ্যের সমস্ত জেলায় জেলায় বিশেষ নিরাপত্তা, বিপর্যয় মোকাবিলা ব্যবস্থা সহ সমস্ত জরুরি বিষয়ে নিয়ে খতিয়ে করতে বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। এই বৈঠক নবান্নে  শুরু হয় দুপুর ১২টা থেকে। মুখ্যসচিব নিজে উপস্থিত এই বৈঠকে। জানা গিয়েছে, জেলার বেশ কিছু আধিকারিক ভার্চুয়ালি যোগ দিতে পারেন এই বিশেষ বৈঠকে। তাঁর সঙ্গে সেই বৈঠকে উপস্থিত বিপর্যয় মোকাবিলার দফতরের আধিকারিকরাও।

উল্লেখ্য, পহেলগাঁও জঙ্গি হামলার পরেই ভারত পাকিস্তানের বিরুদ্ধে নড়েচড়ে বসে। ভারতের পক্ষ থেকে “অপারেশন সিঁদুর” অভিযান চালানো হয়। যা কার্যত সফল হয়। ওই অভিযানে ৯টি জঙ্গি ঘাঁটিকে শেষ করে দেয় ভারত। প্রায় ১০০ জনের কাছাকাছি জঙ্গি নিহত হওয়ার খবর পাওয়া যায়। এই ঘটনার পরই পাল্টা ড্রোন আক্রমণ করে পাকিস্তান। যা ভারতীয় সেনাদের তৎপরতায় আকাশেই ধ্বংস হয়ে যায়। তার পরই ক্রমবর্ধমান উত্তেজনার কারণে শনিবার সংঘর্ষবিরতির ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ পাকিস্তানের এই প্রস্তাবে রাজি হয় ভারতও৷ তবে তার ঠিক তিন ঘণ্টা কাটতে না কাটতেই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে আবার জম্মু কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার ওপার থেকে পাক বাহিনীর বিরুদ্ধে গোলাগুলি ছোড়ার অভিযোগ করা হয়৷ রাজধানী শ্রীনগরেও শোনা যায় বিস্ফোরণের শব্দ।

জানা গিয়েছে, শ্রীনগরে সেনাবাহিনীর সদর দফতরের কাছেই চারটি পাকিস্তানি ড্রোন ধ্বংস হয়৷ এই ঘটনার পরেই বিদেশ সচিব বিক্রম মিস্রি জানিয়েছেন, ”পাকিস্তান অবস্থা বুঝুক। ব্যবস্থা নিক। সেনাকে বার্তা দেওয়া হয়েছে কড়া ব্যবস্থা নিতে। এটা বিশ্বাসভঙ্গের সামিল। আমরা এটাকে অত্যন্ত সিরিয়াস ভাবে নিলাম। পাকিস্তানকে ব্যবস্থা নিতে হবে এর জন্য।”

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং