হাসপাতালের উন্নয়নে বরাদ্দ ১০০ কোটি টাকা, জানালেন মুখ্যসচিব  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জুনিয়র চিকিৎসককে কাজে যোগ দেওয়ার কথা বলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। সোমবার এই বক্তব্যের পরেই নবান্নে সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম, ডিজি রাজীব কুমার, সিপি বিনীত গোয়েল, এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতীম সরকার ও আলাপন বন্দ্যোপাধ্যায়।

এই বৈঠক থেকে  মুখ্যসচিব ফের চিকিৎসকদের কাজে ফেরার জন্য অনুরোধ করেন। তিনি বলেন, ‘ সুপ্রিম কোর্ট সকলকে কাজে যোগ দিতে  বলেছে।  মুখ্যমন্ত্রীর অনুরোধ করছেন। আমরা একই কথা বলছি। এত দিন আপনারা যা পরিষেবা দিয়ে যাচ্ছিলেন তা শুরু করুন। ‘ পাশাপাশি মুখ্যসচিব বলেন, বর্তমানে রাজ্যের হাসপাতালের পরিকাঠামোর উন্নয়নে ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শুধু তাই নয় প্রতিটি হাসপাতালে সিসিটিভি, আলো, রেস্টরুম, ওয়াশরুম ইত্যাদি বিভিন্ন রকম পরিষেবার জন্য খরচ করবে রাজ্য সরকার।

অন্যদিকে মনোজ পন্থ আশ্বস্ত করেছেন যে হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে নেওয়া হবে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা। প্রয়োজনে নিরাপত্তার দায়িত্বে যারা, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। উল্লেখ্য আরজি কর শুনানির সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এদিন রাজ্যকে বলেন, ‘ উপযুক্ত পদক্ষেপ করতে হবে, যাতে চিকিৎসকরা আত্মবিশ্বাস ফিরে পান। নিরাপত্তা নিয়ে যেন কোন প্রশ্ন না থাকে।‘ আর শীর্ষ আদালতের এই বক্তব্যের পরেই নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করলেন মুখ্যসচিব।

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং