রাজ্যে ভয়াবহ আকার নিচ্ছে ডেঙ্গু, বিকেলেই জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব

ডেঙ্গু নিয়ে জরুরি ভিত্তিতে প্রশাসনিক বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। শনিবার বিকেল সাড়ে পাঁচটায় এই বৈঠক ডেকেছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ক্রমাগত ভয়াবহ আকার নিচ্ছে মশাবাহিত রোগ ডেঙ্গু। যা নিয়ে চিন্তার ভাঁজ ক্রমশ চওড়া হচ্ছে স্বাস্থ্য কর্তা এবং প্রশাসনিক কর্তাদের কপালে। এবার জরুরি ভিত্তিতে প্রশাসনিক বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। শনিবার বিকেল সাড়ে পাঁচটায় এই বৈঠক ডেকেছেন তিনি।

নবান্ন সূত্রের খবর, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এদিন সমস্ত জেলার জেলাশাসক এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের বৈঠকে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। শনিবার বিকেল সাড়ে পাঁচটায় হতে চলা এই বৈঠকে রাজ্যের বর্তমান ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। সূত্রের খবর, ডেঙ্গু মোকাবিলায় এদিন প্রশাসনের তরফে আরও কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিতে পারেন মুখ্যসচিব।

প্রসঙ্গত শনিবার ভোরে কলকাতা পুলিশের এক কর্মীর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। মৃত কর্মী কলকাতা পুলিশের এএসআই পদে কর্মরত ছিলেন। উৎপল নস্কর নামের ওই কর্মী জ্বর নিয়ে বৃহস্পতিবার থেকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ৫৪ বছর বয়সী ওই পুলিশ কর্মী অবশেষে শনিবার ভোরে মৃত্যুর কাছে হার মানেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে কলকাতা পুলিশের একাধিক কর্মী বর্তমানে ডেঙ্গু আক্রান্ত। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, গত এক সপ্তাহে রাজ্যে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫৯৩৬ জন। ২৬ অক্টোবর পর্যন্ত গোটা রাজ্য মিলিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৪২ হাজার ৬৬৬ জন। স্বাস্থ্য দফতরের কর্তারা আশঙ্কা করছেন, আগামী দু’মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাটা আরও কয়েক গুণ বাড়বে। সেই আবহে রাজ্যের মুখ্যসচিবের তরফে ডাকা এই জরুরি বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং