‘দুয়ারে সরকার’ নিয়ে শুক্রবার উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন মুখ্যসচিব

আগামী শুক্রবার ভার্চুয়ালি সেই বৈঠকে (Virtual Meeting) হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত জেলাশাসক, এসডিও এবং বিডিওদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে দুয়ারে সরকার (Duyare Sarkar) কর্মসূচির মেয়াদ বাড়ানো হয়েছে ৫ ডিসেম্বর পর্যন্ত। সেই আবহে দুয়ারে সরকার (Duyare Sarkar) কর্মসূচি নিয়ে জরুরি বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্য সচিব (Chief Secretary)। আগামী শুক্রবার ভার্চুয়ালি সেই বৈঠকে (Virtual Meeting) হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত জেলাশাসক, এসডিও এবং বিডিওদের। শুক্রবার দুপুর দুটো থেকে এই উচ্চ পর্যায়ের বৈঠক হবে বলে জানা গিয়েছে। দুয়ারে সরকার নিয়ে এই জরুরি বৈঠকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা।

নবান্ন সূত্রের খবর, দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে ডাকা ওই বৈঠকে শুক্রবার ভার্চুয়ালি যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এসডিও, বিডিও, জেলাশাসকদের। ওইদিন দুপুর দুটো থেকে এই জরুরি বৈঠক হবে বলে নবান্নের তরফে জানানো হয়েছে। বিডিও ও জেলাশাসকদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়ার পাশাপাশি রাজ্যের ২০ টি দফতরের সচিবকেও যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যে কয়েকটি দফতরের সচিবদের এবং সেই দফতরের আধিকারিকদেরও সশরীরে নবান্নে বৈঠকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ওই বৈঠকে নবান্নে সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে যে দফতরগুলিকে সেগুলির মধ্যে রয়েছে স্বাস্থ্য, কৃষি, পঞ্চায়েত, নগর উন্নয়ন, জনস্বাস্থ্য ও কারিগরি দফতর, আদিবাসী দফতর। নবান্ন সূত্রে খবর, শুক্রবার ঐ বৈঠক থেকে দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান নিয়ে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হতে পারে রাজ্য প্রশাসনের শীর্ষ স্তর থেকে।

প্রসঙ্গত নবান্নের তরফে ইতিমধ্যেই নির্দেশ দেওয়ার হয়েছে দুয়ারে সরকারের মাধ্যমে সমস্ত সুযোগ-সুবিধা চলতি বছরের ৩০ শে ডিসেম্বরের মধ্যেই উপভোক্তাদের দেওয়া হবে। শুক্রবারের উচ্চ পর্যায়ের ওই বৈঠক থেকে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। চলতি মরসুমে ১ নভেম্বর থেকে রাজ্যজুড়ে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে চেয়ে এখনও পর্যন্ত দুয়ারে সরকারের মাধ্যমে লক্ষাধিক আবেদন জমা পড়েছে। স্বাস্থ্য সাথী, লক্ষীর ভান্ডার-সহ কয়েকটি প্রকল্পের জন্য সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: বাড়ল দুয়ারে সরকার কর্মসূচির মেয়াদ, চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়