রাজনৈতিক স্বার্থে ইতিহাস বিকৃত করা হচ্ছে, তাই সংরক্ষণ প্রয়োজন: মমতা

বলেন, রাজনৈতিক স্বার্থে ইতিহাসের বিকৃতি ঘটানো হচ্ছে। বলেন, আগামী প্রজন্মকে সত্যিকারের ইতিহাস জানতে না দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের স্বাধীনতা সংগ্রামে বাংলার অগ্রণী ভূমিকা রয়েছে। সেই ইতিহাস রাজনৈতিক স্বার্থে বিকৃত করা হচ্ছে। এমনটাই অভিযোগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। বুধবার আলিপুর মিউজিয়ামের (ALIPORE MUSEUM) উদ্বোধন করতে এসে তিনি বলেন, প্রকৃত ইতিহাস বাঁচিয়ে রাখার জন্যই সংরক্ষণ প্রয়োজন।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, আলিপুর জেল বাংলা, ভারত তথা বিশ্বে পরিচিত। স্বাধীনতা সংগ্রামের বিপ্লবীরা এখানে থেকেছেন। তাঁদের মূর্তি, ছবি, বই, আঁকা এবং ব্যবহৃত দ্রব্য রাখা হয়েছে মিউজিয়ামে। পাশাপাশি দর্শকদের জন্য ব্যবস্থা রয়েছে কফিহাউস, রেস্টুরেন্ট এবং ফুড কিয়স্কের। তিনি বলেন, আলিপুর সংশোধনাগারের প্রাচীন ভবন হেরিটেজ স্পট এবং পর্যটনকেন্দ্র। বলেন, ‘এই গর্ব সকলের’।  এখন লক্ষ্য, এই ভবনের ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ মর্যাদা আদায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ঐতিহাসিক এই ভবনকে মিউজিয়াম করার জন্য সংশোধনাগারের স্থান পরিবর্তন করা হয়েছে। এও বলেন, নয়া সংশোধনাগার তৈরি করা হয়েছে আধুনিক ভাবে।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক স্বার্থে ইতিহাসের বিকৃতি ঘটানো হচ্ছে। তাঁর অভিযোগ, আগামী প্রজন্মকে সত্যিকারের ইতিহাস জানতে না দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। এই কারণেই প্রকৃত ইতিহাস তুলে ধরতে সংরক্ষণ জরুরি বলেও ঘোষণা করেন তিনি। বলেন, এই কারণেই বিধানসভাতেও সংগ্রহশালা করা হয়েছে। ইতিহাস তুলে ধরতে প্রকাশ্যে আনা হয়েছে নেতাজি সম্পর্কিত ফাইল।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?