রাজভবনে মুখ্যমন্ত্রী, বৈঠক রাজ্যপালের সঙ্গে

বৃহস্পতিবার দুপুরে রাজভবনে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর এদিন বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার দুপুরে রাজভবনে (Raj Bhaban) পৌঁছন রাজ্যের প্রশাসনিক প্রধান। রাজ্যপালের (Governor) সঙ্গে মুখ্যমন্ত্রীর (Chief Minister) এদিন বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর কী নিয়ে কথা হতে পারে তা এখনও স্পষ্ট নয়।

রাজভবন সূত্রে জানা গিয়েছে, বড়দিনের আগে রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রীকে চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। রাজ্যের প্রশাসনিক প্রধানের সেই আমন্ত্রণে সাড়া দিয়ে বৃহস্পতিবার রাজভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত সিভি আনন্দ বোস (CV Ananda Bose) বাংলার রাজ্যপাল হিসাবে শপথ নেওয়ার পর এই প্রথম মুখ্যমন্ত্রী রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন। সূত্রের খবর, আগামী ৬ ফেব্রুয়ারি থেকে রাজ্য বিধানসভায় শুরু হচ্ছে বাজেট অধিবেশন। ওই দিন বিধানসভায় নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর প্রথম ভাষণ দেবেন। বৃহস্পতিবার রাজভবনে রাজ্যের সাংবিধানিক প্রধানের সঙ্গে সেই বিষয়ে আলোচনা হতে পারে।

উল্লেখ্য বাংলার পূর্বের স্থায়ী রাজ্যপাল জগদী ধনখড়ের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক একেবারেই ভাল ছিল না। কিন্তু বর্তমান রাজ্যপালের সঙ্গে এখনও পর্যন্ত রাজ্য সরকারের কোনও বিষয় নিয়ে সঙ্ঘাত তৈরি হয়নি। বরং নতুন রাজ্যপাল শপথ নেওয়ার পর রাজ্য সরকারের ভুয়সী প্রশংসা করেছেন। সম্প্রতি কলকাতায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রাজ্যপাল সিভি আনন্দ বোসের মুখে শোনা গিয়েছে বাংলাকে নিয়ে প্রশংসার কথা। অন্য দিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নতুন রাজ্যপালকে প্রশংসা করেছেন। রাজ্যপাল হিসাবে শপথগ্রহণের পর তাঁকে ‘ভাল লোক’ বলে উল্লেখ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবমিলিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান এবং রাজ্যের সাংবিধানিক প্রধানের এদিনের বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ দিলীপের মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়