‘বিরোধীরা বিধানসভাকে বিধানসভা বলে মনে করেন না’, বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর

মঙ্গলবারই রাজ্য বিধানসভার পূর্ণাঙ্গ শীতকালীন অধিবেশন শুরু হল। যথারীতি বিজেপি অধিবেশন বয়কট করে। এদিন নিজের ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবারই রাজ্য বিধানসভার পূর্ণাঙ্গ শীতকালীন অধিবেশন শুরু হল। যথারীতি বিজেপি অধিবেশন বয়কট করে। এদিন নিজের ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বিরোধী দল বিজেপিকে একহাত নিয়েছেন। তাঁর কটাক্ষ, ‘বিরোধীরা বিধানসভাকে বিধানসভা বলে মনে করেন না, যখন ইচ্ছে হয় তাঁরা আসেন, নাহলে আসেন না। শপথগ্রহণ অনুষ্ঠানেও বিরোধীরা অনুপস্থিত। এতে আমার মর্মবেদনা হয়, তবে খারাপ লাগে না। রাজনৈতিক মহলের অভিমত, এদিন নাম না করে বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। তিনি এদিন নতুন বিধায়কদের অভিনন্দনও জানান। তাঁদের উদ্দেশ্যে বলেন, আপনারা যাঁরা মানুষের ভোটে জিতে এসেছেন, তাঁদের অভিনন্দন। তবে মানুষের জন্য কাজ করতেই এখানে এসেছেন, সেটা মনে রাখবেন।

পরে তিনি তৃণমূল সরকারের বিভিন্ন প্রকল্প ও কাজের খতিয়ান তুলে ধরেন। মঙ্গলবার তিনি বলেছেন, আমরা নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পূরণ করেছি। এদিন তাঁর ভাষণে দুয়ারে সরকার প্রকল্পের উচ্ছ্বসিত প্রশংসা ঝরে পড়ে। মুখ্যমন্ত্রী বলেন, দুয়ারে সরকার প্রকল্প সর্বত্র প্রশংসিত হয়েছে। বিশ্বের সেরা প্রকল্প হবে তা। তিন কোটি মানুষ এই ক্যাম্পে পৌঁছেছেন। ১৫ নভেম্বর থেকে ফের শুরু হবে দুয়ারে সরকার প্রকল্প। দুয়ারে রেশন প্রকল্পও শুরু হবে ১৬ নভেম্বর থেকে। শীঘ্রই শুরু হবে পাড়ায় পাড়ায় সমাধানের কাজ।স্টুডেন্টস ক্রেডিট কার্ডে কয়েক লক্ষ ছাত্র-ছাত্রী উপকৃত হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, এক কোটির বেশি মহিলা উপকৃত হয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। ভাষণের একেবারে শেষে মমতার কটাক্ষ, ‘বিরোধীদের বলব শুভ বিজয়া, শুভ দীপাবলি, শুভ ছট পুজো এবং শুভ অহঙ্কার’। 

 

আটকে থাকা টাকা ফেরৎ পাবেন, পরিবারের সঙ্গে ঘুরতে গেলে মন ভাল থাকবে…

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫