‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিতে খামতি নয়, জেলাশাসকদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২ অগস্ট থেকে শুরু হচ্ছে রাজ্য সরকারের নয়া কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। চলবে ৩ নভেম্বর পর্যন্ত। অর্থা‍ৎ তিন মাস সময় ধরে। পুজোর মধ্যেও যেহেতু ওই কর্মসূচি চলবে তাই যাতে গা-ঢিলেমি মনোভাব না নেওয়া হয়, তার জন্য জেলাশাসকদের সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, নবান্নে বৃহস্পতিবার (৩১ জুলাই) জেলাশাসকদের সঙ্গে বৈঠকে নয়া কর্মসূচি নিয়ে কোনও রকম খামতি যাতে না থাকে তা নিশ্চিত করতে বলেছেন মুখ্যমন্ত্রী। ‘দুয়ারে সরকার’ কর্মসূচি যেভাবে সফল হয়েছে, নয়া কর্মসূচিও সেইভাবে সফল করতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

সামনের বছর রাজ্যে বিধানসভার ভোট। মেরেকেটে হাতে আর ৭ মাসের মতো সময় রয়েছে। আর ওই ভোটের আগে বাংলার প্রতিটি মানুষের সঙ্গে রাজ্য সরকারের নিবিড় সম্পর্ক তৈরিতে ‘দুয়ারে সরকার’ এর আদলে আরও এক মাস্টারস্ট্রোক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহেই নবান্নে সাংবাদিক সম্মেলন করে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ নামে নয়া কর্মসূচির ঘোষণা করেছেন। নয়া কর্মসূচির লক্ষ্যই হল সরকারি পরিষেবা এবং এলাকার সমস্যার সমাধানকে বুথ স্তরে পৌঁছে দেওয়া। ২ অগস্ট থেকে ৩ নভেম্বর পর্যন্ত কর্মসূচি চলবে। রবিবার এবং অন্যান্য ছুটির দিন শুধু বসবে না ক্যাম্প। তিনটি বুথ নিয়ে একটি পাড়া। প্রতিটি বুথের জন্য বরাদ্দ ১০ লক্ষ টাকা। এলাকার মানুষের সমস্যার কথা শুনবেন সরকারি আধিকারিকেরা। তার পরে সেখানে সমস্যার সমাধান করা হবে। রাজ্যে মোট ৮০ হাজার বুথ। সেই অঙ্কে এই কর্মসূচিতে রাজ্যের কোষাগার থেকে খরচ হবে ৮ হাজার কোটি টাকা। রাস্তা নির্মাণ, পানীয় জলের কল, গ্রামাঞ্চলে ছোটখাটো সেতুর মেরামতি, স্কুলের পরিকাঠামো উন্নয়নের মতো আমজনতার ছোট দাবি পূরণ করা হবে। নতুন কর্মসূচির জন্য রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে টাস্ক ফোর্স-ও গঠিত হয়েছে। সাধারণ মানুষের থেকে সমস্যা শোনার পর সমাধানের উদ্যোগ নেওয়া হবে। ১৫ নভেম্বরের মধ্যে সেই কাজ শেষ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করতেই এদিন নবান্নে রাজ্যের গুরুত্বপূর্ণ দফতরের আমলা ও জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। দুপুর সাড়ে ১২টা নাগাদ ওই বৈঠক শুরু হয়। ভিডিয়ো উপস্থাপনার মাধ্যমেই জেলাশাসকদের বুঝিয়ে দেওয়া হয়, কোথায় কী ভাবে কাজ করতে হবে। কী ভাবে শিবিরগুলি আয়োজন করতে হবে, কী ভাবে সেখানে অভিযোগ জমা পড়বে এবং কী ভাবে তার সমাধান করতে হবে।

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প