Loading live market data...
Loading active stocks...
Connecting...

শারদো‍ৎসবের সূচনায় ভিন রাজ্যে বাঙালি নির্যাতন নিয়ে ফের সরব মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: দেবী পক্ষের প্রাক্কালে শনিবার (২০ সেপ্টেম্বর) উত্তর কলকাতার তিন বিখ্যাত পুজোর শারদো‍ৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অগ্নিনির্বাপণ মন্ত্রী সুজিত বসুর পুজো হিসাবে পরিচিত শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপে দাঁড়িয়ে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে চলা নির্যাতন নিয়ে সরব হলেন তিনি। খানিকটা ক্ষোভ উগরে দিয়ে বললেন ‘বাংলা ভাষায় কথা বললেই অত্যাচার করা হবে? কোথায় রাজ্যে থাকা দেড়কোটি অবাঙালি পরিযায়ী শ্রমিকের উপরে তো কোনও নির্যাতন হয় না?’ মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দিয়েছেন ‘প্রত্যেকেরই মাতৃভাষার প্রতি টান থাকা উচিত এবং কথা বলার অধিকার থাকা উচিত।’

এদিন প্রথমে হাতিবাগান সর্বজনীনের পুজোমণ্ডপে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পুজো কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের পুজো হিসাবেই পরিচিত। সেখান থেকে চলে যান উত্তর কলকাতার আর এক বিখ্যাত পুজো ‘টালা প্রত্যয়ের’ মণ্ডপে। সেখানেই মুখ্যমন্ত্রী বলেন, ‘আজ আমি শুধু প্যান্ডেলে এসেছি। দেবীপক্ষ থেকেই পুজোর উদ্বোধন করব’। টালা প্রত্যয় ঘুরে হাজির হন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপে।

মঞ্চে দাঁড়িয়েই তিনি বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে নির্যাতন নিয়ে সরব হন। খানিকটা উষ্মা প্রকাশ করে বলেন, ‘বাংলা ভাষায় কথা বললেই অত্যাচার করা হচ্ছে। সবার নিজস্ব মাতৃভাষা রয়েছে। সেই মাতৃভাষার প্রতি আলাদা একটা টান রয়েছে। প্রত্যেক ভাষাকেই সম্মান জানানো উচিত। বাংলা থেকে ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক কাজের সন্ধানে ভিন রাজ্যে রয়েছেন। তাঁরা দক্ষ দেখেই কাজে ডেকে নেওয়া হয়েছে। বাংলাতেও দীর্ঘ দিন ধরে দেড় কোটি অবাঙালি রয়েছেন। তারা নিরাপদে বসবাস করছেন। কেউ তাঁদের কিছু বলে না।এটাই তো হওয়া উচিত।’ এদিন শারদো‍ৎসবের সূচনা করার পাশাপাশি রাজ্যবাসীকে পুজোর আগাম শুভেচ্ছাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘পুজোর দিনগুলি আনন্দে আর ভাল ভাবে কাটুক আপনাদের।’ পাশাপাশি মহালয়ার ভোরে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ শোনার স্মৃতিচারণও করেন মুখ্যমন্ত্রী। মঞ্চে থাকা গায়ক নচিকেতা চক্রবর্তীদের উদ্দেশে বলেন, ‘তোমরা যতই চণ্ডীপাঠ করো না কেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মতো হবে না’।

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?