কলকাতায় বর্ধিত পার্কিং ফি প্রত্যাহারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

শুক্রবারের মধ্যে পার্কিং ফি সংক্রান্ত আগের বিজ্ঞপ্তি প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি নির্দেশিকা জারি করে কলকাতা পুরসভা এলাকায় পার্কিং ফি বাড়ানোর কথা ঘোষণা করেছিল পুর কর্তৃপক্ষ। অস্বাভাবিকহারে পার্কিং ফি বাড়ানো হয়েছে বলে সাধারণ মানুষের তরফে অভিযোগ উঠেছিল। এবার এই বিষয়ে হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভাকে আজ অর্থাৎ শুক্রবারের মধ্যে পার্কিং ফি সংক্রান্ত আগের বিজ্ঞপ্তি প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মেয়র ফিরহাদ হাকিমকে এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

বিষয়টি নিয়ে শুক্রবার সাংবাদিক বৈঠক করে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘পার্কিং এর খরচ অনেকটা বেড়ে গিয়েছে। সাধারণ মানুষ যারা পার্কিং করেন তাদের অনেক টাকা বেশি দিতে হচ্ছে। বিষয়টা আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছেছে। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। মুখ্যমন্ত্রীর নীতি হচ্ছে সাধারণ মানুষের উপর যেন কোনও চাপ না পড়ে। মুখ্যমন্ত্রীর অনুমোদনসাপেক্ষে ফি বাড়ানো হয়নি। আজকের মধ্যে প্রত্যাহার করতে হবে হবে। এই মর্মে কলকাতার মহানাগরিকের কাছে বার্তা পৌঁছে গিয়েছে।’

উল্লেখ্য পয়লা এপ্রিল থেকে কলকাতায় নতুন পার্কিং ফি চালুর কথা ঘোষণা করা হয়। কলকাতা পুরসভার নতুন নিয়ম অনুযায়ী প্রতি ঘন্টায় দু’চাকা গাড়ির জন্য পার্কিং ফি বাবদ ১০ টাকা করে দিতে হবে বলে জানানো হয়। আগে যা ছিল ঘন্টা প্রতি ৫ টাকা। চার চাকার গাড়ির জন্য আগে প্রতি ঘন্টায় পার্কিং ফি দিতে হত ১০ টাকা। ১ এপ্রিল তা করা হয় ২০ টাকা। পাশাপাশি বাস এবং লরি রাখার জন্য ঘণ্টাপিছু পার্কিং ফি ধার্য করা হয় ৪০ টাকা।

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি