রান্নার গ্যাসের সঙ্কটে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর, রাজপথে মিছিলের ডাক

Share:

নিজস্ব প্রতিনিধি: শিয়রে বিধানসভা নির্বাচন। আর তার মধ্যে রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে এই রান্নার গ্যাস এখন বুকিং করা যাচ্ছে না বলে অভিযোগ। যদিও কোনও কারণে বুক হলে গ্যাস কবে মিলবে সেটা জানা যাচ্ছে না। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আগেই বলে দেওয়া হয়েছে, ২৫ দিনের আগে গ্যাস মিলবে না। সেখানে রান্নার গ্যাস না পেয়ে এখন রাজ্যজুড়ে হাহাকার নেমে এসেছে। এই পরিস্থিতিতে আগামী সোমবার রাজপথে মিছিল করার ডাক দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী এই পরিস্থিতির মোকাবিলায় বৃহস্পতিবার নবান্নে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেমন করে এই সঙ্কটের মোকাবিলা করা যায় সেটা নিয়ে অফিসারদের সঙ্গে আলোচনা করবেন। বিকল্প উপায়ের সন্ধান করবেন।

এদিকে গতকালই পাঁচদিনের ধর্না সেরে বাড়ি ফিরেছেন মুখ্যমন্ত্রী। মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার স্বার্থে টানা পাঁচদিন ধর্মতলায় ধর্না দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেও কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেছিলেন মুখ্যমন্ত্রী। রান্নার গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে কালো শাড়ি পড়ে মহিলা নেত্রীদের মিছিল করতে বলেছিলেন। এবার নিজেই নামছেন রাজপথে মিছিল করতে। এই রান্নার গ্যাসের সঙ্কটের পরিস্থিতি তৈরির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। বেসরকারি সংবাদমাধ্যমকে টেলিফোনে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী সোমবার শহরে মিছিলে হাঁটতে পারেন।

অন্যদিকে রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়া এবং তা না পাওয়ায় হেঁসেলে কার্যত খাওয়া–দাওয়া মাথায় উঠেছে। শহর থেকে গ্রামবাংলায় এখন রান্নার গ্যাসের জন্য হাহাকার পড়ে গিয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা উত্তরবঙ্গের। এই পরিস্থিতির কথা শুনে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকারের আর্থিক সমস্যা আছে। তা সত্ত্বেও এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সাহায্যের জন্য তিনি এগিয়ে আসবেন। তবে তাতে তেমন লাভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘আমি তো ভর্তুকি দিতে চাই। তাতে লাভ হবে না। কারণ গ্যাসের জোগানই নেই! গ্রামবাংলা থেকে শহর সব জায়গাতে সমস্যা হচ্ছে। আমি এটা নিয়ে কথা বলেছি। বৃহস্পতিবারই বৈঠক ডেকেছি। একটা কিছু বিকল্প ভাবা হচ্ছে। দেখা যাক কী করা যায়।’

এছাড়া দু’টি গ্যাস বুকিংয়ের মধ্যে অন্তত ২৫ দিনের ব্যবধান বাধ্যতামূলক করা হয়েছে। এই ঘোষণাতেই মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‌কেন ওরা বলে দিল, ২৫ দিন না হলে মানুষ গ্যাস পাবে না? পেট্রলিয়াম মন্ত্রকের কাছে আমাদের দাবি, এসআইআরের নাম কাটার দিকে না তাকিয়ে, মানুষের অধিকার না কেড়ে গ্যাসের সমস্যা মেটান। জরুরি পরিষেবার দিকে নজর দিন। গ্যাসের জোগান যেন বন্ধ না হয়। ওদের আগে মানুষের কথা ভাবা দরকার। এটা কেন্দ্রের হাতে। আমরা চাই দ্রুত কেন্দ্রীয় সরকার পদক্ষেপ করুক। মানুষের কথা ভাবা দরকার। মানুষের স্বার্থে বিকল্প কিছু ভাবতে হবে। আমি বৈঠক করব। আমাদের টাকা নেই। কিন্তু টাকা দিলেও গ্যাস পাওয়া যাবে না। আমি বিকল্প ভেবে তার পর তো ঘোষণা করব।’‌

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

উচ্চতা ৬ ফুট ৭ ইঞ্চি, নদিয়ার ছাত্র অঙ্কন দাসের দীর্ঘদেহই এখন পরিবারের চিন্তার কারণ

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী

বিদ্যুূতের জাল বিল দেখিয়ে বৃদ্ধের প্রায় ১৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেফতার যুবক

সরানো হল কাশী বিশ্বনাথ মন্দিরের CEO বিশ্বভূষণ মিশ্রকে

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যু মামলায় FIR দায়ের করল সিবিআই

যাদবপুর-সহ সব বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

২৪ ক্যারেট সোনায় মোড়া গণেশ, সাজানো ৩.৮ লক্ষের বেশি আমেরিকান ডায়মন্ডে! দেখতে যাবেন?

৬২ বছর বয়সে ফের বিয়ে করলেন ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, পাত্র কে?

‘সুরেন্দ্রনাথে থ্রেট কালচার চলছে,’ দাবি উপাধক্ষ্যের, পাল্টা ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ পড়ুয়াদের