১৪ নভেম্বর বারাসত মেডিকেল কলেজের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

আগামী ১৪ নভেম্বর শিশুদিবসে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালের (Barasat Medical College and Hospital) উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী.

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৪ নভেম্বর শিশুদিবসে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালের (Barasat Medical College and Hospital) উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু বারাসত মেডিকেল কলেজ নয়, ওইদিন রাজ্যের আরও ৫টি মেডিকেল কলেজের ভার্চুয়ালি উদ্বোধন করতে পারেন রাজ্যের প্রশাসনিক প্রধান। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের একাধিক মন্ত্রী, সাংসদ ও বিধায়ক।

বারাসতের চিকিৎসক সাংসদ কাকলি ঘোষদস্তিদার এই মেডিকেল কলেজ উদ্বোধনের বিষয়ে জানান, আগামী ১৪ তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করবেন বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালের। উদ্বোধনের আগে চলছে জোর কদমে শেষ মুহূর্তের কাজ। হাসপাতালের আপৎকালীন বিভাগে পৌঁছতে রোগীদের যাতে কোনও সমস্যা না হয়, সেই কারণে তৈরি করা হচ্ছে গ্রিন করিডর। পাশাপাশি সৌন্দর্যায়নের জন্য দেওয়া হচ্ছে সবুজের ছোঁয়া, মেডিক্যাল কলেজে তৈরি হচ্ছে সুসজ্জিত বাগান। ইতিমধ্যেই স্থানীয় হকার ও দোকানদের সঙ্গে আলোচনা করে তাদের জন্য বিকল্প ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। ফলে হকার ও দোকানদাররা হাসপাতাল চত্বর থেকে নিজেদের ব্যবসার জায়গা পরিবর্তন করে নিয়েছেন।

প্রসঙ্গত সোমবার বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশাপাশি উলুবেড়িয়া, তমলুক, আরামবাগ, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম মেডিকেল কলেজের উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। বারাসত মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডাঃ সুব্রত মণ্ডল বলেন, ‘বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদারের অক্লান্ত প্রচেষ্টায় ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই বারাসত জেলা সদর হাসপাতাল আজ মেডিকেল কলেজ হাসপাতালে পরিণত হল। এর ফলে জেলার মানুষ সহ বারাসতবাসী চিকিৎসায় উন্নত পরিষেবা পাবেন। আগে যে যে চিকিৎসা এখানে করা সম্ভব ছিল না এবার থেকে সেই সব চিকিৎসাও মিলবে বারাসতে।’ বারাসতের বুকে মেডিকেল কলেজের উদ্বোধন হতে চলায় খুশি উত্তর চব্বিশ পরগনা জেলার মানুষ।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ