ভবানীপুরে জনসংযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কোন নয়া বার্তা দেবেন?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ ভবানীপুর বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার আজ, সোমবার ভবানীপুর বিধানসভায় জনসংযোগে যোগ দিতে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওখানের ৬৩ নম্বর ওয়ার্ডে জনসংযোগে হাজির হবেন শুভেন্দু অধিকারী। স্থানীয় নেতা–কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। আবার ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচিও করবেন মুখ্যমন্ত্রী বলে খবর। ভবানীপুর থেকে জয় তাঁর কাছে একটা বড় ব্যাপার। তার উপর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে জিতেও তা ছেড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তাঁর এই জনসংযোগ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

এদিকে ভবানীপুরের কর্মসূচি ছাড়াও রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবনেও যাবেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি পুলিশের বৈঠকে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ভবানী ভবনে গিয়ে পুলিশ অফিসারদের সঙ্গে বৈঠক করবেন। আজ, সোমবার সন্ধ্যায় ভবানী ভবনে গিয়ে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। আজ সকাল থেকে সল্টলেক বিজেপি পার্টি অফিসে শুরু হয় জনতার দরবার। সেখানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী মানুষের সমস্যার কথা শুনে দ্রুত ব্যবস্থা করেন। আর আজই মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক থেকে বড় সিদ্ধান্তও নেওয়া হয়েছে। পয়লা জুন থেকে সরকারি বাসে বিনামূল্যে সফর করতে পারবেন মহিলারা।

অন্যদিকে ১ জুন থেকে অন্নপূর্ণা যোজনা পাবেন। মাসিক ৩ হাজার টাকা পাবেন মহিলারা। যাঁরা লক্ষ্মী ভাণ্ডার পেতেন তাঁরাই অন্নপূর্ণা যোজনায় টাকা পাবেন। মন্ত্রিসভার বৈঠকের পর তা আজ জানানো হয়েছে। জনতার দরবার বিজেপির একটি নতুন কর্মসূচি। এই কর্মসূচির মূল উদ্দেশ্য সরকারি পরিষেবা পেতে সমস্যা, আবাস যোজনা, ১০০ দিনের কাজ বা অন্য কোনও বিষয়ে সাধারণ মানুষের সরাসরি অভিযোগ জেনে তার সমাধান করা। সল্টলেক বিজেপি দফতরে ইতিমধ্যেই জেলার নানা প্রান্তের সাধারণ মানুষ এসে মুখ্যমন্ত্রীকে নানা সমস্যা জানান।

এছাড়া ভবানীপুরে এসে সবার সঙ্গে দেখা করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও কথা বলবেন বলে জানা গিয়েছে। এখানে এসে নতুন কোনও বার্তাও দিতে পারেন মুখ্যমন্ত্রী। যাতে দলের নেতা–কর্মী থেকে সাধারণ মানুষ জানতে পারেন বিশেষ পদক্ষেপ পরবর্তী ক্ষেত্রে কী করা হবে। ভবানীপুরে মুখ্যমন্ত্রী আসছেন বলে সাজ সাজ রব তৈরি হয়েছে। সেজে উঠেছে ভবানীপুর। ৬৩ নম্বর ওয়ার্ড ছাড়া আর কোথাও যাবেন কিনা সেটা এখনও স্পষ্ট নয়।

পুরসভার নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল, জাতীয় সড়কের উপর পশুহাটের অভিযোগ

‘রাস্তা আটকে নমাজ নয়, নির্দেশ না মানলে…’, চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

স্থানীয় থেকে দূরপাল্লার বাসে মহিলাদের ভাড়া লাগবে না, বড় ঘোষণা রাজ্য সরকারের

বাহিনীর গায়ে হাত পরলে, আমার থেকে খারাপ পুলিশমন্ত্রী হবে না ,হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

স্ত্রীয়ের উপর লাগাতার অত্যাচার, যৌনাঙ্গে অ্যাসিড ঢালল স্বামী

তৃতীয় ব্যক্তির কারণেই মৌনির সঙ্গে ডিভোর্স? সত্যিটা সামনে আনলেন সুরজ

বন্ধুর ডাকে পার্টিতে গিয়ে মর্মান্তিক পরিণতি পুলিশ কনস্টেবলের

৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলায় সব পক্ষের জবাব তলব সুপ্রিম কোর্টের 

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত, অন্নপূর্ণা যোজনায় মিলল অনুমোদন

ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু, আত্মসমর্পণ করা নিয়ে কী বললেন?

ভারতে এবার পরমাণু হামলার হুমকি পাকিস্তানি সেনার

ভবানীপুরে জনসংযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কোন নয়া বার্তা দেবেন?‌

নিমতা থানা এলাকা থেকে গ্রেফতার ৮ বাংলাদেশি সহ ৯ জন

‘‌সকলের মতামত নিয়ে শিক্ষানীতি নির্ধারণ করা হবে’‌, বৈঠক করে দাবি শঙ্কর ঘোষের