ট্রেন দুর্ঘটনায় মৃতদের শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

আহত ট্রেনযাত্রীদের দেখতে তিনি যান এসএসকেএম হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি: বালেশ্বর দুর্ঘটনায় মৃত ৪ জনের দেহ এল কলকাতায়। তাঁদের শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব এবং পুলিশ কমিশনার।  উল্লেখ্য, মৃত্যু হয়েছে প্রায় ৯০ বঙ্গবাসীর। 

এদিন দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজায় মরদেহগুলিতে পুষ্পস্তবক দিয়ে অন্তিম শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, মৃতরা সকলেই দক্ষিণ ২৪ পরগণার বাসিন্দা।  নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

আগামিকাল কটক ও ভুবনেশ্বর যাবেন বলেও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, আগামী বুধবার তিনি মৃত ও আহতদের পরিবারের হাতে তুলে দেবেন আর্থিক সাহায্যের চেক। এদিন তিনি ঘোষণা করেন, নিহত ও আহতদের পরিবারের একজন করে সদস্যকে হোমগার্ডের চাকরি দেবে রাজ্য। মরদেহে শেষ শ্রদ্ধা জ্ঞাপনের পরে আহত ট্রেনযাত্রীদের দেখতে তিনি যান এসএসকেএম হাসপাতালে। 

তিনি আগেই ঘোষণা করেছিলেন নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। গুরুতর আহতরা পাবেন ১ লক্ষ টাকা। অল্প আহতরা পাবেন ৫০ হাজার টাকা। বলেছিলেন, যে সমস্ত যাত্রীরা রক্ষা পেয়ে ফিরেছেন তাঁরা ট্রমায় আছেন। এঁদের সকলকে ১০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। আগামী ৫ মাসের জন্য দেওয়া হবে চাল-ডাল সহ রান্নার প্রয়োজনীয় উপকরণ। এদিন সেই কথা আবারও ‘তথ্য’ হিসেবে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। 

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন